somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়তমেষু - ২

১৮ ই মে, ২০০৮ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমে,
তোমার কলম দিয়েই তোমাকে চিঠি লিখছি।

প্রথম চিঠিটা লেখার পর মনে হলো, অনেক কিছুই লেখা হয়নি, এজন্য একসাথে আরো একটা চিঠি লিখছি, হয়তো এটা লেখার পরও মনে হবে আরো একটা চিঠি লিখি.....

আমার মন এখনো অসম্ভব খারাপ, কেঁদেও মন হালকা করতে পারছিনা।

আপনি যেমন অসম্ভব শক্ত হয়ে গেছেন, কোনো কিছুই আপনার গায়ে লাগে না, আমি এখন্‌ও আপনার মত হতে পারিনি, আমি এখনো আগের কথাগুলো মনে করে মন ভালো করার চেষ্টা করি।

সেই সব ভয়ংকর ভালোলাগার দিনগুলো.... সব কিছু তুচ্ছ করে যখন দু'জনের ভালো লাগাই শুধু প্রাধান্য পেতো... জানিনা, আপনার আদৌ কিছু মনে আছে কি না.... আমার এগুলো নিয়েই দিন কাটে। আপনি তো খুব ব্যাস্ত, হয়তো সময়ই নেই এসব কিছুর পেছনে সময় নষ্ট করার।

আপনার সাথে যে আমার আর যোগাযোগ হবে না এই কথাটা এখনো আমি মাথাতেই আনতে পারছি না। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। এখনি ছুটে আপনার সামনে চলে যেতে ইচ্ছে করছে। আপনার সামনে গিয়ে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে যে, আমি এখন কি করবো?

জানি সেটা সম্ভব হবে না, কিন্তু যেটা সম্ভব, সেটা তো করতে পারি! নিজের সাথে নিজের কথা...

গত দু'রাত ঘুম হয়নি, আজ রাতে ঘুমানোর চেষ্টা করতে হবে, মাথা খুব ব্যাথা করছে। চোখেও ঝাপসা দেখছি, ভালো লাগছে না।

আপনি কিন্তু চিন্তা করেন না, আমি আপনাকে আর বিরক্ত করবোনা, আপনার যদি কখনো মনে হয় যে, মেয়েটা মরে গেছে না বেঁচে আছে, একটু খবর নিয়ে দেখি, যখন ইচ্ছা আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, যদি ইচ্ছা হয়, তাহলে কথাও বলতে পারেন। সব কিছুই আপনার উপরে নির্ভর করছে।

আমি কখনোই আপনার উপরে জোর করবোনা। আর আমার সেই অধিকারও আপনি আমাকে দেননি। আমি শুধু ছোট্ট একটা আশা নিয়ে থাকতে পারি, এই যা....

হয়তো, এই দুদিনেই আপনি আরো ব্যাস্ত সময় কাটাচ্ছেন। আমার চিঠি হয়তো পড়েও দেখবেন না। তারপরও কি মনে করে যে লিখে যাচ্ছি জানি না।

ফ, আমি জানি, আমরা কেউ কাউকে জবাব দিতে বাধ্য নই। আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট হয়নি, যে তা পালন করা লাগবে। কিন্তু তারপরও আমি আমার দিক থেকে একটা অন্ধ বিশ্বাস নিয়ে সেরকম ভাবেই পালন করার চেষ্টা করছি।

তুমি হয়তো এ কথাগুলো পড়ে খুব হাসছো। তুমি তো একটা কথাও বিশ্বাস করো না। আসলে তোমাকে বিশ্বাস করানোর জন্য আমার আর কিছু লিখতে ভালো লাগছে না।

আমি জানি না, কতক্ষন মন শক্ত করে থাকতে পারবো। সব কিছু ভেঙ্গে ফেলতে ইচ্ছে করছে।

তুমি নিজের দিকে খেয়াল রেখ আর ভালো থেকো।

'স'

০৫ এপ্রিল ০৫
শ্যামলী, ঢাকা।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৮ রাত ২:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×