কিছু কিছু বিষয় নিয়ে ঠাট্টা করা উচিত নয়। ঠাট্টা করতে করতে কিছু বিষয় গ্রহণযোগ্যতা পেয়ে যায়।
এমন একটি বিষয়- ভারত বাংলাদেশ সম্পর্ক। ইদানিং প্রায়ই 'জয় হিন্দ' বলে নিজেদের দুর্ভাগ্যকে উপহাস করেন কেউ কেউ। কিন্তু বিষয়টা এভাবে বলা ঠিক নয়। বলতে বলতে গা সওয়া হয়ে যাবে। সম্প্রতি সময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব যে সর্বগ্রাসী হুমকি মোকাবেলা করছে তার উত্তরে আমাদের দৃঢ় মনোবল দেখাতে হবে। এটা নিয়ে নিজেদের উপহাস করার কিছু নেই।
ভারতে আগামী নির্বাচনে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল এবং তার এক নেতা বাংলাদেশের এক তৃতীয়াংশ ভারতের অংশীভুত করার দাবি জানিয়েছেন।
অনলাইনে অনেকেই দেশের সাম্প্রতিক অবস্থা দেখে মনের দুঃখে বলছেন- এক তৃতীয়াংশ কেন, পুরোটাই নেন।
ভারতের মানচিত্র খেয়াল করলে বুঝা যাবে এর কোলের মাঝে স্বাধীন বাংলাদেশের উপস্থিতিকে তারা কতটা অযৌক্তিক মনে করে।
আমাদের দেশের একটা গোষ্ঠীর মাথা দখল করে তারা এই ছোট্ট দেশটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইবে সেটাই বাস্তব। আমাদের দরকার এই প্রবণতার বিরুদ্ধে সচেতন সোচ্চার কণ্ঠ। উপহাস করেও জয় হিন্দ বা ওই ধরনের শব্দ উচ্চারণ করা নয়। আমাদের দরকার কঠিন রোষ। প্রিয় দেশের স্বাধীণতার পক্ষে প্রচণ্ড ক্ষোভ আর যন্ত্রণামাখা রোষ। কোন্ উপহাস নয়। উপহাস করে আমরা নিজেদের ছোট করবো কেন? গুটিকয় অকৃতজ্ঞকে আমরা আমাদের ভাগ্যের নিয়ন্তা বানিয়ে নিজেদের নিয়ে উপহাস করবো না, কখনো না।
-ইউএমবি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




