এই বছর তিনেক আগেও এস.এস.সি পরীক্ষার ফলাফল আমাদের জাতীয় উৎসব ছিলো। স্বপ্নমাখা তরুণ শিক্ষার্থীদের মুখগুলো ঝলসে উঠতো পত্রিকায়, টিভির পর্দায়।
মিষ্টির দোকানগুলো ফাঁকা হয়ে যেতো মুহুর্তে।
এবারও হয়তো সবই হয়েছে। কিন্তু তার মধ্যে কোথায় একটা বিষাদের কালো ছায়া পড়ে আছে যেন। কেন? উত্তর আমরা জানি।
কেউ এ+ পেয়েছে- খবরগুলো শুনে এখন আর অভিনন্দন জানাতে মন ওঠেনা। বরং প্রশ্ন জাগে- আউট হওয়া প্রশ্ন পেয়েছিলো কী-না।
হবার
একই ঘটনা ঘটবে এইচএসসি পরীক্ষার ফলাফলের পরও।
আমাদের ভবিষ্যত প্রজন্মকে নৈতিকভাবে পঙ্গু করে দেয়ার জন্য বর্তমান সরকার ও তার শিক্ষমন্ত্রীর সব দায়। তাদের এই নির্লজ্জ ব্যর্থতা নৈতিকতা শেখার সবচেয়ে বড় জায়গাটাকে সবচেয়ে অনৈতিক করে তুলেছে। এরপরও শিক্ষামন্ত্রী হাসিমুখে ঘুড়ে বেড়ায়- এটা দেখার মতো দুঃখ আর কিছু নেই।
ভালো থেকে মন্দকে আলাদা করার সব উপায় তারা একাকার করে দিয়েছেন। তুমুল উত্তেজনার পরীক্ষা, ফলাফলের জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার আনন্দ থেকে তারা বঞ্চিত করেছেন আমাদের ভবিষ্যত প্রজন্মকে।
এই শিক্ষামন্ত্রী ও তার মন্ত্রণালয়ের অধীনে আর কিছুই সঠিকভাবে হবার উপায় নেই। দেশের স্বার্থে তার সরে যাওয়া উচিত।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




