somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমুদ্র সীমা নিয়ে রায়: বিজয় নয় মীমাংসা

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমির ও শিয়ালের গল্প আছে একটা। ধূর্ত শিয়াল বারবার বোকা কুমিরের সাথে নানান কিছু অংশীদারিত্বের ভিত্তিতে আয়োজন করে। কিন্তু চুক্তিটা এমন যে, সব ভালোর ভাগটা শিয়ালই পাবে। যেমন- চুক্তি হলো, তাল গাছ শেয়ার করার। শিয়াল নিলো উপরের অংশ, কুমির নিচের। তাল সবই পেলো শিয়াল। কুমির বললো- পরেরবার কিছু করলে উপরের অংশ সে নেবে। শিয়াল রাজী। পরেরবার চাষ হলো মিষ্টি আলুর। কুমির দেখলো ফনফনিয়ে উঠেছে সব সবুজ লতারা। ভাবলো বিজয় এবার তারই। চুক্তি অনুযায়ী সে নিলো মাটির উপরের অংশ। শিয়াল নিলো নিচেরটা। কুমির কি পেলো সেটা নিয়ে মাথা ঘামানো যেতে পারে, আনন্দ উল্লাস করা যেতে পারে, তবে শিয়াল মিষ্টি আলুর পুরোটাই পেলো।

সমুদ্র সীমা নিয়ে ভারতের সাথে রায়ের পরই সব পত্রিকার খবর বেরুলো- সমুদ্র "বিজয়" হয়েছে। মন্তব্যধর্মী খবরে সন্দেহ করার কারণ থাকে। কুমিরের মতো সাধারণ মানুষকে বোকা বানানোর যন্ত্র এখন মিডিয়াগুলো। সব শিয়ালের এক রা- এর মতো করে সব পত্রিকা টিভি যখন সমস্বরে একই কথা বলা শুরু করে তখন কুমির ভাবে- বিজয় তবে এবার তারই।

সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ বিষয়ক প্রায় সব খবরের ভিত্তি বাংলাদেশ সরকারেরর বক্তব্য। বাংলাদেশের সব পত্র পত্রিকা, আলজাজিরা, রয়টার এমনিক ভারতের প্রভাবশালী দ্য হিন্দু পত্রিকার খবরও কেবল বাংলাদশের সচিব বা বিদেশ মন্ত্রীকে উদ্ধৃত করা হয়েছে। ভারতের পত্রিকাগুলো খুঁজে বিশ্লেষণাত্নক কিছু না পেয়ে অপেক্ষা করতে হচ্ছিল। এখন কিছু কিছু আসতে শুরু করেছে সেখানে। আর তাদের মন্তব্য পড়লে বিষয়টা ঠিক বিজয়ের মতো হয় না বাংলাদেশের জন্য। বরং বলা যায়, মীমাংসা হয়েছে। দীর্ঘদিনের একটা বিবাদ ছিলো দুই দেশের মধ্যে। বাংলাদেশ তার মূল দাবি ছেড়ে দিয়েছে- সেটা হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ সংশ্লিষ্ট অঞ্চলের উপর মালিকানা। দ্বীপটি নেই পানির উপরে আর। তবে ভারত চেয়েছিলো ওই দ্বীপ সংশ্লিষ্ট অঞ্চলের উপর মালিকানা। সেটা তারা পেয়েছে নিরঙ্কুশভাবে। বঙ্গোপসাগরের মোহনায় খনিজ সম্পদ আহরণের জন্য তাদের দরকার ছিলো এটা। এছড়া মৎস্যসম্পদ আহরণেও তাদের জন্য বিশাল সুযোগ উন্মুক্ত হয়েছে এখানে।

ভারত যেভাবে সমুদ্র সীমা দাবি করেছিলো সেটা ছিলো সম্পূর্ণ অন্যায্য। যে অন্যায্য দাবি থেকেও তাদের যা প্রাপ্তি সেটা তাদের খুশি হবার যথেষ্ট কারণ আছে। আর বাংলাদেশের খুশি হবার কারণ হতে পারে- ভারতের ধূর্তামীর সাথে মীমাংসা করতে পারটা। বিজয় নয়।

-ইউএমবি
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×