somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম আযম, নিজামীসহ ৩৬ 'যুদ্ধাপরাধীকে' আদালতে তলব

১১ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহীদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ৩৬ জনকে 'যুদ্ধাপরাধী' এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে দায়ের করা মামলায় তাদেরকে আগামী ২০ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত ।

সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকার নবম সহকারী জজ ইফতেখার আহমেদ ওই ৩৬ জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানোর আদেশ দেন ।

২০০৮ সালের ১৩ নভেম্বর অ্যাডভোকেট লিটন মিয়া, সাফায়েত হোসেন সজীব, রাজীব আহমেদ ওই ৩৬ জনকে 'যুদ্ধাপরাধী' এবং নির্বাচনে অযোগ্য ঘোষণার আদেশ চেয়ে ঢাকার জেলা জজ আদালতে একটি দেওয়ানী মামলা করেন।

যে ৩৬ জনকে আদালতে তলব করা হয়েছে তাদের মধ্যে পূর্ব পাকিস্তান গণপরিষদের স্পিকার ফজলুল কাদের চৌধুরীসহ (সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা) মৃত বেশ কয়েকজনের নামও রয়েছে।

৩৬ জন হচ্ছেন- গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহীদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান, মাওলানা একেএম ইউসুফ, দেলোয়ার হোসেন সাঈদি, আব্দুল কাদের মোল্লা, দিগন্ত টেলিভিশনের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মীর কাশেম আলী, মাওলানা আবুল কালাম আজাদ (বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে নিয়মিত ইসলাম বিষয়ক অনুষ্ঠান করেন), খাজা খায়রুদ্দীন, মাহমুদ আলী, মো. আব্দুল আলীম, এএসএম সোলায়মান, সালাহউদ্দিন কাদের চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী, জুলমত আলী খান, কাজী কাদের, শাহ্ মোহাম্মদ আজিজুর রহমান, এবিএম খালেক মজুমদার, এএনএম ইউসুফ, একিউএ শফিউল ইসলাম, আব্দুল মতিন, অ্যাডভোকেট মো. আইনউদ্দিন, গোলাম সরোয়ার, মাওলানা আব্দুস সোবাহান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুর বাছেদ, আব্দুল মতিন ভূঁইয়া, মো. আব্দুল কাশেম, ওবায়দুল্লাহ মজুমদার, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, ব্যারিস্টার কোরবান আলী, আশরাফ হোসাইন, অ্যাডভোকেট আনসার আলী, মো. কয়সার, আব্দুল মজিদ তালুকদার এবং একে মোশারেফ হোসেন।

মামলাটি চলবে কি চলবে না এ ব্যাপারে সোমবার শুনানির জন্য দিন ধার্য ছিল।

বিচারক শুনানি গ্রহণ করে আগামী ২০ জুলাই তারিখে সমন ফেরতের জন্য দিন ধার্য করেছেন বলে বাদি পক্ষের আইনজীবী সৈয়দ আহমদ মোস্তফা রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

অ্যাডভোকেট রানা বলেন, তারা আদালতে রক্ষণীয়তার শুনানিতে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল ১৯৭৩ এর অধ্যাদেশ, ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের সংশ্লিষ্ট আইন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী) ২০০৮ এর 'ঙ' উপধারা অনুযায়ী তারা যুদ্ধাপরাধী।

তিনি জানান, বিবাদীদের সবার বিরুদ্ধেই আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হবে। তবে এদের মধ্যে বেশ কয়েকজন মারা যাওয়ায় তাদের নাম আর্জি থেকে পরে বাদ দেওয়া হবে।

৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×