২০০৭ সালে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে হিজবুত তাহরীর সম্পর্কে সতর্ক করে দেয়া হয়
২৩ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামি রাজনৈতিক সংগঠন হিজবুত তাহরীর কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার বলেন, জননিরাপত্তার জন্য হুমকি এবং আইন-শৃংখলা পরিপন্থী কাজের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার কারণে হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এর আগে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের সভাপতিত্বে এক সভায় দেশে হিজবুত তাহরীর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। জননিরাপত্তার জন্য হুমকি ও আইন-শৃংখলা পরিপন্থী কাজের সঙ্গে হিজবুত তাহরীর জড়িত থাকার তথ্য শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা সভায় তুলে ধরেন। ঐ সভায় হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল থেকে এই নিষিদ্ধ ঘোষিত আদেশ কার্যকর করার আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে স্বরাষ্ট্র সচিব জানান।
গোয়েন্দা সূত্রে বলা হয়, হিজবুত তাহরীর গত ৪ দলীয় জোট সরকারের আমলে তাদের কার্যক্রম শুরু করে। ব্যাপকহারে তারা কার্যক্রম চালায়। হিজবুত তাহরীর চরমপন্থী দলের মত এবং তারা বাংলাদেশের সংবিধান মানে না। বাংলাদেশের সার্বভৌমত্বও হিজবুত তাহরীর মানে না। এই দলটি এই নিয়ে প্রকাশ্যে প্রচারণা চালায়।
২০০৭ সালে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে হিজবুত তাহরীর সম্পর্কে সতর্ক করে দেয়া হয়। বিশ্বের ৩০টি দেশে হিজবুত তাহরীর নামের সংগঠনটি নিষিদ্ধ রয়েছে বলেও ঐ চিঠিতে উল্লেখ করা হয়। ঐ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠি প্রাপ্তির পর হিজবুত তাহরীরসহ ১৩টি সংগঠনকে পর্যবেক্ষণের জন্য তালিকাভুক্ত করে।
হিযবুত তাহরীর বাংলাদেশের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মহিউদ্দিন আহম্মেদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওযা প্রতিক্রিয়ায় দাবি করেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে 'সরকারের একাংশের সংশ্লিষ্টতা' উন্মোচন ও বিরোধিতা করেছেন বলেই সরকার তাদের নিষিদ্ধ করেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন