দৃশ্যে অথবা অদৃশ্যে
______________
পথের পাশে খাঁ খাঁ জলাধার, পরিত্যাক্ত বসতি ফ্লু-মিশ্রিত খামার। কীট-পাখি-জন্তু কি বা মানুষ, উড়ছে তরঙ্গে গর্ধব সব ফানুষ
দেখো কিম্ভুতকিমাকার।
ভাইরাস ভাইরাস, ওরা বানায় ওরা ছাড়ে আবার ওরা মারে। গুপ্তগর্ভে ভাসে পিচ্ছিল তরল, মুক্তগর্ভে ফেলা চৌম্বক-বিদ্যুৎ জাল নিরাকার।
তার ঘরদোর উঠোনে ভাইরাস, তার নিঃশ্বাস প্রশ্বাসে প্রবাহিত ফ্লু-
তার তো মৃত্যু হয়না
তাকে মেরে ফেলা হয়, দৃশ্যে অথবা অদৃশ্যে।।
____________________________
_________বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




