ভ্রম দেখি
______
ভ্রম দেখি ভ্রম দেখি
জল হতে কাদা হতে গুহায়
সমগ্র চামড়ায় গজে পালক
পাখি হয়ে উড়ে যাই।
স্রোতে স্রোতে ভেসে গেলো বেলা-
ক্ষুধার্তরা শুয়ে শুয়ে খেয়ে যায় ভ্রুন
রক্ত ও অক্ষরমাংসের ভারে দুলছে পাল্লা
আজ খুব কাছে খুব দূরে সময় কর্কশ
মানব-অমানব-জন্তুর হল্লায়।
তবুও কারা যেন অনড় লিখে যায় অক্ষরাংশ-
আমি ভাবি, খুব ভাবি কবি-
তুমি কি ''অ''মানুষ !
না কি তুমি ঈশ্বর !
শুধু বলি মানুষ হও-
যদি তুমি কখনো হয়ে যাও মানুষ
তবে তুমিও হয়ে যাবে ঈশ্বরাংশ ।।
________________________
________বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



