ঘুমিয়ে গেছে জীবন, মৃতরাও
নাগরীতে রাত্রি নেমে এলে চার্চের পুরানো বাগানে পড়ে থাকা কফিনের ঢাকনার ফাঁকে আলোর রশ্মি দেখি
তীক্ষ্ণদাঁতের
অভিশপ্তরা জেগে উঠছে
আমার সন্ত্রস্ত রাত্রিতে ভয়ঙ্কর নির্জনতা
অপোক্ত ডাবের সশব্দ পতন ও বহুদুরের কুকুরের সাবধানী আওয়াজে শরীর কিছুটা শিথিল হলেও দু'চোখ নির্ঘুম থেকে যায়
রাতের পর রাত
কফিন ঘরের ভয়ার্ত ক্যাঁচ ক্যাঁচ শব্দে বৃক্ষগুলো বাতাসহীন
নড়াচড়া শুরু করলে
কবরগুলোর মাটিরা ফিসফিস কথা বলতে থাকে তাদের সাথে
আমি শুনতে পাই, শুধু আমিই
কর্নগহ্বরে ভোঁ ভোঁ শব্দের তীব্রতা বাড়তে থাকলে
হঠাৎই চার্চের ঘন্টা বেজে ওঠা লাগোয়া সময়ে দূর অদূরের অগণিত চতুস্পদের করুন কন্ঠে কমতে থাকে মস্তিষ্কের চাপ
তখন মসৃণ সকাল, সবুজে ঘেরা অপরুপ নাগরী
বিলের জল, অদ্ভুত জলজ, স্বাদের আমির্তি
অপুর্ব মানুষ আর রাতের ফানুস
এভাবে আরেকটা সন্ধা এলে তার প্রার্থনায় দেখি
হাজারো মানুষ মাতা মারিয়া ও যীষুর হৃদপিন্ডের অনুভবে নিজের হৃদপিন্ডে পেরেক ঠুকছে
কবরস্থানের সহস্র মোমের আলোয় আলোকিত রাত্রিকে অনেকটা গড়িয়ে সবাই ঘুমুতে গেলে আমি বিছানা ছেড়ে উঠি
প্রতিরাতের দূর্ভাবনা মাড়িয়ে দিয়ে মাঝরাতে কবরের নিভু নিভু কোমল আলোই অভিশপ্তদের দেহ পোড়া ছাইগুলো উড়তে উড়তে মিলিয়ে যেতে দেখি
এখন গভীর রাত্রি, ঘুমিয়ে গেছে জীবন
মৃতরাও
শুধু আমি ছাড়া
গুমট দমবন্ধ ঘরে নয় আজ আমার নক্ষত্র রাত্রির তৃণের বিছানা
কবরস্থানের আলো নিভে গেলেও অজস্র আলোকবিন্দু
ঝলমল করতে থাকে সুদূর শূন্যতায়
আজও আমার ঘুম আসছেনা
তাই মৃতদের পাশে শুয়ে ভবিষ্যতের আবাসগুলোর আলোক গণনার বৃথা চেষ্টা করতে থাকলাম।।
______________
_____ বাকী অরিন্দম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

