ব্লগে বেশ কয়দিন ধইরা দেখতেছি এক শ্রেনীর লোক বাংলাদেশ দলের পাকিস্তান সফরের বিরোধিতা করে একের পর এক পোষ্ট দিতেছে।
তবে সেইসব পোষ্টে কমেন্ট আর হিটের হার দেইখা মনে হইলো এইরকম অনেকে আছেন যারা মনে করেন এই সফরের এর বিরোধীতা করা অপ্রয়োজনীয়। কিন্তু মুখ ফুইটা না বলার কারন হইলো পাছে না সবাই আবার তাকে পাকিস্তান প্রেমিক ভাইবা বসে।
তবে যেইভাবে এই সফরের বিরোধীতা বাড়তেছে তাতে শেষ পর্যন্ত বাংলাদেশ দল পাকিস্তান পর্যন্ত পৌছাইতে পারে কি না তা নিয়া সন্দেহ আছে।
ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়া উচিত, ভালো খেলে সিরিজ জিতে সারা দুনিয়ারে দেখাইয়া দেয়া উচিত।
তবে তার আগে শ্রীলঙ্কা দলের সাথে যা ঘটছে তার মত কোন ঘটনা ঘটবে না সেই নিশ্চয়তা নিতে হবে।
মোট কথা দলের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় যা যা করনীয় তার সর্বোচ্চ করতে হবে।
মতামত চাই...
বিশেষ এলানঃ
মতের অমিল থাকলে যেইভাবে ইচ্ছা গালি দিতে পারেন তবে দয়া করিয়া পাকিস্তান বান্ধব ভাবিবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


