অনেক দিনের ইচ্ছা একটা জেন্টস পার্লার দিব। সাথে ম্যাসাজ ট্যাসাজের ব্যবস্থা থাকবে। চুল কাটা, দাড়ি কাটা থেকে শুরু করে ম্যাসাজ, চুলে রঙ করা, সব ব্যবস্থা থাকবে এক ছাদের নিচে।
শীততাপ নিয়ন্ত্রন ব্যবস্থা অবশ্যই থাকবে। এ ছাড়া চুল কাটার জন্য দক্ষ সুশীল এবং আধুনিক যন্ত্রপাতির আয়োজন থাকবে।
ম্যাসেজের জন্য ভাবতেছি দুইজন এক্সপার্ট নারীকর্মী নিয়োগ দিব।
বিজ্ঞাপনের জন্য নেয়া হইছে বিশেষ ব্যবস্থা। পাড়া মহল্লা সব স্থানে ব্যানার ফেষ্টুন দিয়ে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞাপন নির্মানের জন্য স্বনাম ধন্য একটি এড ফার্মের সহযোগিতা নেয়া হয়েছে।
এখন চলছে স্থান নির্বাচনের কাজ।
এই ব্যবসায় কেউ জড়িত থাকলে পরামর্শের জন্য এগিয়ে আসবেন প্লিজ।
যন্ত্রপাতি কেনা সহ লোকবল নিয়োগ করে শুরু করতে কত টাকা টার্গেট করা উচিত। সর্বোপরি ব্যবসার আইডিয়াটা কেমন?
কেউ আমার পোষ্টে রাগ করলে তার জন্য আছে ফ্রী ম্যাসাজ।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১২ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


