আজ সন্ধ্যায় এক জনাকীর্ন সাংবাদিক সম্মেলনে এই ঘোষনা দেন শিলা। সাথে সাথে শিলা শাওন পরস্পরের আসন থেকে উঠে গিয়ে একে অন্যকে জড়িয়ে ধরেন। এই সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
তাদের সাথে সাথে পুরো হল রুমে উপস্থিত সবাই ও এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন।
গতকাল বরগুনা জেলার বামনা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী ১৯৯৭ সালে একই ইউনিয়নের বাসিন্দা জনাব হুমায়ন কবির প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আরেকটি বিয়ে করেন। শোকে ও লজ্জায় এসময় প্রথম স্ত্রী ৩ মাসের মাথায় আত্মহত্যা করেন।
এতে প্রথম স্ত্রীর একমাত্র কন্যা শিলা বেগম শোকে পাথর হয়ে যান।
শিলাকে হুমায়ন কবিরের ২য় স্ত্রী খুবই স্নেহ করতেন এবং নিজের মেয়ের মত দেখতেন। কিন্তু মাতৃহারা শিলা কোনভাবেই তাকে মা হিসাবে মেনে নিতে পারছিলেন না।
অবশেষে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে শাওনকে মা হিসাবে ঘোষনা দেন শিলা।
এসময় শিএনএন, বিভিসি ও আল-হাজিরার সাংবাদিক ও উপস্থিত ছিলেন বলে জানা যায়।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


