somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু এলিজিঃ ঘুমের ভেতর ঘুম, স্বপ্নের মাঝে স্বপ্ন

১১ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যু নিয়ে অজস্র চিন্তা অবারিতভাবে আছড়ে পড়ে মানুষের মনের কোণে। হাজার বছরে শত পূর্বপুরুষ চোখ বুজেছেন এরই মাঝে, ক’দিন আমাদের চোখগুলোও মুদে আসবে আর শতবছর পরে আমারদের উত্তরসূরীরাও এই পৃথিবীর আলো বাতাস ত্যাগ করে উধাও হয়ে যাবে অচিনপুরে।



মৃত্যুর এই ভাবনাগুলো নিয়ে কত কবি, কত সাহিত্যিক আর কত গায়ক কতভাবে ফুটিয়ে তুলেছেন তাদের অনুভূতিগুলো!

চলুন সেগুলো থেকে বাছাই করা সেরা ৩টি গান কথা সহ শুনি।



গান নম্বরঃ ০১

পালকী – ২
কথা: মাকসুদ
সুর: ফিডব্যাক



এমনি করে সবাই যাবে
যেতে হবে
দেহের মাপের মাটির ঘরে
শুতে হবে

কেউ যাবেনা তখন সাথে
যারাই ছিল দিনেরাতে
চোখের আলোর ঝাড়বাতিটা
নিভিয়ে দেবে।

যে যার কাজে ব্যস্ত হবে দুদিন পরে
এই পৃথিবীর শোকের আয়ু দন্ড তরে
কি লাভ মিছে সংঘর্ষে
সুখ দুঃখের পরিপার্শ্বে
একদিন ঠিক পাপ-পূন্যের
বিচার হবে, বিচার হবে, বিচার হবে.....



ধণীর বাড়ি কাঙাল ভোজের আয়োজনে
মুখর হবে লোক দেখানোর প্রয়োজনে
পিদিম আলোয় ভরবে কুঠির
আশির্বাদে বইবে রূধির
ক্রমান্বয়ে বুকের মাঝে
স্মৃতি হবে, স্মৃতি হবে, স্মৃতি হবে......

হয়ত কারো পড়বে মনে একলা একা
ঢল পহরের আলোয় যেন হঠাৎ দেখা
পড়বে মনে চার বেহারায়
পালকি তোলে চার কলেমায়
ধীর গতিতে নির্জনতে
এগিয়ে যাবে, এগিয়ে যাবে, এগিয়ে যাবে....



গান নম্বরঃ ০২



একদিন কান্নার রোল উঠবে আমার বাড়ীতে
কথা: নকুল কুমার বিশ্বাস
সুর: কুমার বিশ্বজিত



একদিন কান্নার রোল
উঠবে আমার বাড়িতে
আমায় নতুন করে দেখতে সবাই
আসবে সারি সারিতে

বন্ধু-বান্ধব আসবে যারা
নানা প্রশ্ন করবে তারা
বন্ধু-বান্ধব আসবে যারা
কত প্রশ্ন করবে তারা
আমি থাকব শুয়ে বালিশ ছাড়া
পারব না ঠোঁট নাড়িতে

একদিন কান্নার রোল
উঠবে আমার বাড়িতে....

আপন যারা তারা এসে
সাজাবেরে নতুন বেশে
আমি টিকিট ছাড়া উঠবো শেষে
ইঞ্জিন ছাড়া গাড়িতে

একদিন কান্নার রোল
উঠবে আমার বাড়িতে.....


গান নম্বরঃ ০৩



মৃত্যু এলিজি
ব্যান্ড: ওয়ারফেজ



এই আকাশ
মুক্ত মাঠ
সাগর
জলরাশি
এক দিন
আসি বলে

চলে যাবো
সেথায়
যেথায়
নিঝুম পাইন বন
শষ্য মাঠ
খেলার পৃথিবী
কিছু নেই
শুধু ঘুম আর ঘুম



যখন সূর্যাস্তের
ঝিরি ঝিরি সুবাতাসে
নৌকাগুলো
ফিরে আসে
পাল তুলে



তখন আমি
জ্বালাবো না
সন্ধ্যেপ্রদীপ
পড়ে থাকে
ছেলেবেলার বাঁশি
জলছবি
সময় পলকে
এই কিছু যা
দিয়ে যেতে পারি

৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×