somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধু সাবধানঃ মুখ্যমন্ত্রীর সাথে যারা কথা বলতে চান - গ্রেফতার হতে পারেন

১২ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুখে থাকতে ভুতের কিল থেকে রক্ষা পেল না কলকাতার ভোটাররা। স্বার্থপর, হিংসুটে, চটুল, মুখরা, ইলিশ লোভী, নাটুকে কতই না অভিধায় অভিসিক্ত হলেন কলকাতার নতুন মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জী। হাতে লেগে থাকা খাটি ঘি এর গন্ধের মত বামফ্রন্ট সরকারের সুখের দিনগুলোর গন্ধ শুকেঁই বাকী দিনগুলো কাটাতে হবে কলকাতাবাসীর। দেখা যাক আগামীবার ভোটের দৌড়ে কে জেতে কে হারে।

বাজারে খবর রটেছে উন্নয়ন সংক্রান্ত প্রশ্ন করায় এক কৃষককে প্রকাশ্য জনসভা থেকে গ্রেফতার করা হয়েছে খোদ মুখ্য মন্ত্রীর নির্দেশে। সাথে জুটেছে মাওবাদীর তকমা। তদন্ত ছাড়াই মুখ্যমন্ত্রী ঐ কৃষকের প্রতি সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন - "এ নিশ্চয়ই মাওবাদী"।

ক'দিন আগে টিভির লাইভ অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্ব থেকেক্রোধ নিয়ে উঠে গিয়েছিলেন মমতা। ঐ টিভি অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের বিষয়ে পুলিশী খোজ-খবর নেয়াও শুরু করা হয়েছিল। এইবার আবার প্রশ্ন করার অপরাধে (?) রাজ্যের একজন সাধারন কৃষককে ভিন্ন ভিন্ন অভিযোগে দুই দফা গ্রেফতার করা হলো।


বিস্তারিত খবরঃ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক জনসভায় প্রশ্ন করে ভালো বিপদে পড়েছেন রাজ্যের এক কৃষক। রাজ্যের কৃষকদের কল্যাণে মমতার সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চাওয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ। খবর এনডিটিভির।
গত বুধবার এক সময়কার মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনিপুরের বেলপাহাড়িতে জনসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য শেষে সমবেত জনতার উদ্দেশে মমতা জিজ্ঞেস করেন তাদের কোনো প্রশ্ন আছে কি-না। প্রতি সমাবেশেই জনতার কাছে মমতা এ রকম আহ্বান জানান।
এ সময় শিলাদিত্য চৌধুরী (৪০) নামে ওই কৃষক জিজ্ঞেস করেন, 'আপনি কৃষকদের জন্য কি করছেন? অর্থের অভাবে কৃষকরা মারা যাচ্ছেন। খালি প্রতিশ্রুতিতে কোনো কাজ হয় না।' শিলাদিত্যের এ প্রশ্নে ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা। বিস্মিত ও রাগান্বিত মমতা এ সময় বলেন, 'লোকটি নিশ্চয়ই মাওবাদী।' পুলিশ তখনই শিলাদিত্যকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে সেদিনই ছেড়ে দেওয়া হলেও শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে ফের গ্রেফতার করা হয় তাকে। এবার তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রীর জনসভা পণ্ড করার চেষ্টা করছিলেন। শিলাদিত্যের বাড়ি বেলপাহাড়িতে।
দৈনিক সমকাল

সমালোচনা তো দূরে থাক সাধারণ মানুষ, কৃষক, ছাত্র-ছাত্রীদের প্রশ্ন সহ্য করতে পারে না যে ব্যাক্তি সে ব্যাক্তি গলায় হিরক রাণী উপাধী যদি রাজ্যবাসী ঝুলিয়ে দেয় তাহলে কি তাদের বেশী দোষ দেয়া যাবে?

পরমত অসহিষ্ণু, সমালোচনায় ক্রোধান্ধ হওয়া এই মুখ্যমন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গবাসী কতটা সামনে অগ্রসর হতে পারে তা সময়ই বলে দেবে।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৯
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×