অন্ধকার পৃথিবীর কোনো এক নির্জন প্রান্তে
দাঁড়িয়ে আমি দেখছি ভাবছি কিছু অপূর্ন্তার শব্দ
কোনো জীবন আর নেই এখানে শকুনির দল চারপাশে
উড়ে বেড়ায় শেষ মৃতদেহের স্বাদ আস্বাদনে......
আবার জীবন জন্মে এখানে, এই পৃথিবীতে
কাঁশফুল আর নদীর বাঁকে যেখানে সমুদ্র মিশে
বেঁচে থাকার আকুলতায় যুদ্ধ করে, কি জানি
হয়ত আবার সব ফিরবে শকুনির দলে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


