এলিটা তোমার চোখের ভাষা পরিষ্কার বুঝেছি
যেদিন তুমি আমার দিকে চেয়ে হেসেছিলে
রাতের চাঁদ তারা গুলো সেদিন রাতে
আমার বাসরসঙ্গী হয়েছিল।
চিকচিক বালুকনা দাঁত ঝিলমিল করে বলেছিল
সেদিন নদী তোমার শুধুই তোমার যুবক
পাহাড়ের বাঁধ ভেঙ্গে সে তোমার
শত মাঠ চিরে সে তোমার।
সেদিন গর্বে মহাকাশে ডিগবাজি দিয়েছিল
উল্কার দল, বুধ থেকে বৃহস্পতির বুকে
আছড়ে পড়েছিল অদ্ভুত এক আকর্ষণে
তারায় তারায় আলোচিত কত কিছু।
এলিটা, ভালবাসার তিনটি লাল গোলাপ কিংবা জবা কে
কি জবাব দেবে তু্মি ?
তোমাতে মত্ত-মাতাল দুটি ডাগর কালভ্রমর কিংবা সচকিত চাহনিকে
কি জবাব দেবে তুমি?
কৌতুকপূর্ণ বাসর রাতের চাঁদ কিংবা তারাকে
কি জবাব দেবে তুমি?
বালুকনার দিকে তাকানোর মত
সাহস আছে কি তোমার?
সজল চোখে চেয়ে আছি শূন্যে পানে
ভোরের আকাশের কালমেঘ
বুকের জমে থাকা ঝড় আকাশের মেঘে
অভিসাপের বৃষ্টির হয়ে নেমে আসছে।
এলিটা মাফ করে দিও লাল গোলাপ কে,
রাতের তারাকে, চাঁদ কে, নদীর বালুকে,
উল্কার দলকে, কৌতুক বাসররাত কে
চিন্তার শতদলকে, আমার ভালবাসাকে।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





