ময়ূরাক্ষী
২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আজ সেজেছি অপূর্ব
কপালে টিপখানা মানিয়েছে তো?
নাহ ড্রেসিং রুমের আয়নাটা কেমন ঘোলাটে
কালো চোখটি যেন ধোঁয়াশা,
পাউডারের প্রলেপ আর একটু মেখে
হৃদয়ের কালি কি ঢাকা যাবে?
শাড়িটা বেশ স্বচ্ছ
রংটিও টুক টুকে
ব্লাউজটা আঁটসাঁট
আভাসে উত্তেজনার ঢেউ তুলবে তো?
বন্ধনীটা আর একটু টেনে
শাড়ির আঁচল খানা ছেঁটে
চূড়ায় চূড়ায় ঢেউ ছড়াবে?
পারফিউমের সুগন্ধ ছড়িয়ে
উদ্বেলিত যুবকের কামনার নেশা জমিয়ে
ছলনার মায়া ভুলিয়ে বক্র হাসিতে
নিঃশেষিত হৃদয় চূর্ণ হবে?
নব শিকারের খোঁজে
কুটিল হৃদয়ের ফাঁদে
নব সজ্জায় নতুন বেশে
খেলা জমিয়ে ভণ্ডামি অবশেষে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮
'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন