মোটর গাড়ির লাইসেন্স ইত্যাদি যাচাই করা তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত, তারা এজন্য আমাদের জনগণের কাছ থেকে রাজস্ব নিচ্ছে। তারা রাষ্ট্রের বেতনভুক্ত। তারা সরকারের কাজে সহায়তা করবে। তারা পূর্ণাঙ্গ ভাবে দায়িত্ব পালন করতে পারছে না। তারা বলে আমাদের জনবল নাই। জনবল নিয়োগ করার মতো প্রয়োজনীয় অর্থ নাই। যুক্তির খাতিরে ধরে নিচ্ছি আপনি সঠিক। কিন্তু আপনি কি দেশপ্রেমিক? আপনি কি চৌকশ কর্মী? বিবেচনা করুন? আজকে সাধারণ কোমলমতি ছাত্ররা, স্কুল পড়ুয়া ছাত্ররা আমাদের কে পথ দেখাচ্ছে। ওরা মোটরগাড়ির লাইসেন্স চেক করছে। হোক না কোন ঘটনার প্রেক্ষিতে আজ ওরা এই কাজে নেমেছে। ওরা সম্পূর্ণ সেচ্ছাসেবী হয়ে এ কাজ করছে। এটা এক ধরনের সহযোগিতা। সরকারকে সহযোগিতা। প্রশাসনকে সহযোগিতা। কিন্তু ঘটনা সংঘটিত হচ্ছে অগোছালো ভাবে। অপ্রাতিষ্ঠানিক ভাবে। আমাদের প্রশাসনের উচিত বিষয়টিকে আইনি কাঠামোর মধ্যে আনা। তাহলে তো লোকবলের স্বল্পতার কারণ থাকত না। এবং এজন্য তো স্কাউট আছে, বিএনসিসি আছে, রোটারি ক্লাব আছে, লায়নস ক্লাব আছে। নেই শুধু উদ্যোগ, নেই কোন প্রেম। আমার মাতৃভূমির প্রতি প্রেম। আমার প্রিয় মা। আমি তোমাকে ভালবাসি। আমরা যদি চাইতাম তবে এই যে আজকে ছাত্ররা যে ধরনের সহযোগিতা করছে তাকে পূর্বেই প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারতাম। এবং এ ধরনের অনেক কাজই করতে পারতাম। কিন্তু যেকোন কারণেই হোক পারি নাই। অথচ এটা আমাদের প্রশাসনের সাধ্যর মধ্যে ছিল এবং আছে। ভেবে দেখুন আমরা সাধারণ জনতাই ১৯৭১ এ অসাধ্য সাধান করে ছিলাম। একটি প্রাতিষ্ঠানিক সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করে ছিলাম। আমরা পেরেছিলাম। কারণ আমাদের মহান নেতা দক্ষ ছিলেন। কৌশলী সংগঠক ছিলেন। আমার জাতির জনক পরিশ্রমী ছিলেন। তিনিই তো আমাদের অন্তরে দেশপ্রেমের মন্ত্র জাগিয়ে তুলেছিলেন। অতএব আর কোন অজুহাত নয়। এবার আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। তবেই আবার মিলবে মুক্তি। এ মুক্তি হবে অর্থনৈতিক মুক্তি। আমরা পাব সুখ। আমরা সবাই হব সুখী । শুধু মাত্র একজন অসুখী হবে। ও আর কেউ নয়। ও হচ্ছে আমার আপনার সকলের শত্রু, মহা শত্রু শয়তান। আর এ শয়তানের রূপ তিনটি হতে পারে। অদক্ষতা, অলসতা এবং অসততা। আসুন যুদ্ধ করি শয়তানের বিরুদ্ধে। আমরা সফল হবই। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।
সীমাবদ্ধতা নয়, প্রয়োজন দেশপ্রেম।
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।