মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি,
জিহবার ছোঁয়ায় ধুয়ে গেছে গো
সেই সে কবের আদর।।
তবুও তুমি মাথা উচু করে,
বারে বারে বলো...
তোমায় ভালোবাসি!!!
অন্তরে তোমার সর্বনাশা হাসি...
অধর্মের খাঁচায় গুমরে কাদে মন পাখি আমার,কাদে মন পাখি...
তবুও তুমি মাথা উচু করে,
বারে বারে বলো...
তোমায় ভালোবাসি!!!
ভাঙ্গনের প্রলাপে রত, তোমার দৃষ্টিনদে,
অবিরত বেঁচে রই, রক্তস্নাত হয়ে আমি, রক্তস্নাত হয়ে...
তবুও তুমি মাথা উচু করে,
বারে বারে বলো...
তোমায় ভালোবাসি!!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


