somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু-১? সুবিধা ও সীমাবদ্ধতা

১৬ ই মে, ২০১৮ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট- বঙ্গবন্ধু-১ । বাঙ্গালী হিসেবে গর্ব হয় পৃথিবীর ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের মালিক হবার জন্য। কিন্তু যখন দেখি এটি আমাদের প্রয়োজন মেটানোর চাইতে জনগনকে ভ্যালকা বানিয়ে নাম-সর্বস্ব বিলাসিতার অংশ হিসেবে বানানো হইছে তখন প্রশ্ন জাগে এই তিন হাজার কোটি ডলারের মেশিন দিয়ে কি করা যাবে? আর কি কি করা যাবে না?
চলুন দেখি এক নজরঃ
১। এটি একটি যোগাযোগ স্যাটেলাইট। মানে এর মাধ্যমে ডিজিটাল টিভি ব্রডকাস্টিং, রেডিও ব্রডকাস্টিং এবং যোগাযোগ করা যাবে।
২। বাংলাদেশের অবস্থান ৯০ দশমিক ৪ দ্রাঘিমাংশে আর বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অরবিটাল পজিশন ১১৯ দশমিক ২ পূর্ব দ্রাঘিমাংশ। তাই স্যাটেলাইটের সবথেকে অনুকুল এরিয়া (অপটিমাম কভারেজ) এর মধ্যে বাংলাদেশের স্থলসীমা অথবা জলসীমা নেই। সব থেকে ভাল পজিশন আছে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন।
৩। বাংলাদেশ স্যাটেলাইটের অপটিমাম কভারেজের বাইরে থাকায় সামান্য খারাপ আবহাওয়ায়ও দেশীয় চ্যানেলগুলোর ব্রডকাস্টিং সিগন্যাল ব্যহত হতে পারে।
৪। বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে ছবি তোলা, ইমেজ প্রসেসিং, বন্যা পরিস্থিতি পরিমাপ, পানির উচ্চতা নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, দূরত্ব পরিমাপ, নদীর নাব্যতা ও গতিপথ পর্যবেক্ষণ, জলাভূমির সংকোচন-প্রসারণ, রাস্তাঘাটের নিপুণ ডিজিটাল মানচিত্র, আর্থ অবজারভেটরি কিংবা জলবায়ু পরিবর্তনসংক্রান্ত কাজগুলো করা যাবে না।
৫। দুর্যোগকালীন সময়ে প্রত্যন্ত অঞ্চলের সাথে যোগাযোগের জন্য আবার বিশেষ ধরনের টার্মিনাল অথবা স্যাট-ফোন ব্যাবহার করতে হবে এবং এতে যে খরচ পরবে তার তুলনায় অনেক কম খরচে বিভিন্ন বিদেশী কোম্পানী অনেক আগে থেকেই এই সুবিধা দিচ্ছে।
৬। দ্রুতগতীর ইন্টারনেট পাবেন, ভাবছিলেন? বঙ্গবন্ধু-১ একটি জিওস্টেশনারি অরবিট স্যাটেলাইট অর্থ্যাৎ দীর্ঘ ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার দূরত্বের কারনে মাত্র ৬০ থেকে ৫১২ কেবিপিএস ইন্টারনেট পাওয়া সম্ভব তাও দাম পড়বে বর্তমান থেকে ১০ গুনেরও বেশি। আমরা স্যাটেলাইট উঠছে এতেই খুশি হয়ে আছি কিন্তু এই গরীবের হাতি দিয়ে যে টিভি দেখা ছাড়া আর যে কিছু করা যাবে না তার কোন খবর নাই!
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৮ রাত ১১:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

লিখেছেন মামুন রেজওয়ান, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"কর্পোরেট_ফ্যাক্ট_২১"



সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

×