আমার চরণ তলে কে আজ সাধছে,
পূজার পুষ্পমালা নয়ন জলে গাঁথছে।
জীবন প্রদীপ তব জ্বালিয়ে সেথায়,
মন আঁধারে লুকিয়ে ছিলে কোথায়।
কত যে ঝড়ছে ফুল ধুলো মাখা পথে,
কইছে কথা, সইছে ব্যথা জীর্ণ বিপথে।
বহিছে লগন, ছুটছে জীবন ঊর্ধ্ব গগন,
তীক্ষè তিমির আঁধার রাতি দেখছে স্বপন।
কাঁদছে ভুবন অচিন হয়ে চেনা সুরে,
বিধেঁছে কাঁটা ঝরছে শান্তি তারি অন্তরে।
ক্ষয়ে ক্ষয়ে পাথর, প্রবীণ আজ হয়েছে নবীন,
খুঁজেছে আজ পুষ্প পরশ অরণ্য গহীন।
আপ্ত হৃদয় আজ বড় আর্ত উপসিত,
মরণ শৃঙ্খলিত অন্তিম জীবন ও রীত।
তাই বিস্মিত বিজনে স্মরণে আসক্ত,
সদ্য সলিল নীড় টানে আজ জীবন মুক্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




