মরে যাবো চলে যাবো একাকী একটি ক্ষণ,
বিষাদের আলিঙ্গনে সাজবে আপন জন।
দেখব প্রাণভরে আকাশে তারার মেলা,
সাধ্যাতীত খরিদ মূল্য নেইতো শেষবেলা।
পৃথিবীর সুখ দুঃখরে যাব ভুলে,
কে এসে জীবন ও ফুল লইবে তুলে।
হঠাৎ করেই আসবে নিমেষের মাঝে,
চলন্ত জগতের চলার গতির রূপে সাজে।
কাননের ফুল ঝরবার তরে কভু হাসি নি,
মৃত্যুকে আপন করে তাইতো ভালোবাসিনি।
ভালোবাসতে জানে না প্রাণ আজ অচেনাকে,
চেনা সুখের পিছুটান দিয়েছে আমারে থমকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




