
রাত হয়েছে খুব, ধূসর পৃথিবী তার
সমস্থ নিয়াছে ফিরায়ে- এ অন্ধকারে।
রাত হয়েছে আমার, সময় যাচ্ছে চলে তার গন্তব্যে
ফেলে রাখা সকাল,
বিন্দু মুক্তা শিশির সবই এখন
কালের আবর্তে আবরিত হতাশার চলে।
যে পোকা গুলো আবর্জনায় নিজেদের
জীবনের মানে পেয়েছিলো খুজে-
তাদের মহত্ত্ব থাকে নাকো মনে।
যে পোকা গুলো নিজের জীবন দিয়ে
তোমার ফসলের মাঝে হারালো
তাকে দাড়াতে হলো সময়ের কাঠগড়ায়,
সমস্থ হিসাব শেষে তার প্রকৃত দোষে
সে আজ মৃত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
