
দিনের শেষে পৃথিবতে যখন অন্ধকার নেমে আসে
ধীরে ধীরে তখন দৃষ্টির বাহিরে চলে যায়,
তোমার মুখের ছবি।
আমি তখন কৃত্রিম আলোর খোজে দিশেহারা-
হাতরে বেরাই একটু আলোর উৎস।
তখন নিয়ন আলোতে রহস্যময় এক
অচেনা মানবি তুমি।
অদ্ভুত পৃথিবীর রহস্য ভেদে ক্লান্ত আমি,
তবু পরিতৃপ্তির হাসি হেসে
নিয়ন আলোতে তোমার মুখোমুখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
