অলস আমি
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*******************************
অবশেষে তুমিও বললে
আমি নাকি ঘুমিয়ে কাটাই বেলা-
আমি নাকি একটা অলস পোলা।
তাই যদি হয় শোন,
সেদিন সব বন্ধু মিলে
ছবি দেখতে গেলো ছিনেমাহলে
সবাই আমায় বললো ফোনে
চলে আসতে অল্পক্ষনে।
আমি তাদের শুনিয়ে দিলাম
আজ না বন্ধু অন্যদিন হলে চলে।
আমি জানি গেলে তাদের সাথে
কষ্ট পাবে তুমি।
তোমায় রেখে একা ছবি
দেখবো আমি? তা কি হয় বলো?
তাই না গিয়ে ঘুমিয়ে ছিলাম আমি।
তাইতো আজ বললে তুমি
খুব যে বড় অলস ছেলে আমি।
সে দিন আবার ফোন এলো
আড্ডা নাকি চলছে খুব বড়।
আমি জানি এই আড্ডাতে
সবচে বেশি খুশি হতে তুমি।
আমি বললাম ভাল্লাগে না
এ সব আড্ডা আর চলে না।
তখন আমি অল্প শীতে
দিলাম কাথা মুরি।
তুমি বললে অলস নাকি আমি।
একই সাথে ছবি দেখা
বন্ধুদের সাথে আড্ডা দেওয়া
সব শিখিয়েছো তুমি
তোমায় রেখে আমি এ সব
কেমনে করি, ভাবতে পার তুমি?
তুমি এখন ওপাড় থাক
আমি একা এপাড় থাকি
ইচছা থাকলেও আর আসবে না জানি
তাই বলে কি এখন আমি
দিব্বি আবার আগের মত
ঘুরে ফিরতে পারি?
তাইতো আমি ঘুমিয়ে থাকি
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি,
একই সাথে থাকছি যেন
হাতে হাতটি রেখে।
আমায় তুমি অলস বললে?
বেশ বলেছো-
আমি যেন অলস হয়েই থাকি।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনহারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন