somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাশরাফি ম্যাজিকে উড়ে গেলো নিউজিল্যান্ডে

০৬ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুটা দ্বিধা আর কিছুটা সন্দেহ থেকেই গিয়েছিলো। বিশ্বকাপের আগে বাংলাদেশ শুধু দুর্বল দলগুলোর বিরুদ্ধে খেলছে। জয় পাচ্ছে তাতে কি? বড় দলের বিরুদ্ধে তো আর দাঁড়ানো হলো না। এমন ভাবনা যাদের মনে দোলা দিয়ে গিয়েছে এতোদিন তারা এবার স্বস্তি্বর নি:শ্বাস ফেলতে পারেন। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সদ্য হোয়াইটওয়াশের কলংকে ঢেকে দেয়া নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে 2 উইকেটে।
টোটাল টিমওয়ার্কের দারুণ এক কাব্যময় ম্যাচ জিতেছে বাংলাদেশ। কার চাইতে কার অবদান বেশী? মাশরাফি 44 রানে আর আব্দুর রাজ্জাক 26 রানে 4টি করে উইকেট পেয়েছেন। নাহ্ তামিম ইকবাল 48 বলে খেলেছেন 46 রানের দায়িত্বশীল গতিময় ইনিংস। না আবারও ফিরে যেতে হচ্ছে মাশরাফিতে, ইনিংসের শেষ দিকে তার 14 বলে করা 30 রানের টার্নেডো ইনিংসই জিতিয়েছে বাংলাদেশকে।
টসে জিতে নিউল্যান্ডের অধিনায়ক স্টিফেন ফেমিং প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য নিজেদের ব্যাটিং প্র্যাকটিসটা সেরে নেয়া। কিন্তু তিনি শুধু ভুল করেননি। মারাত্মক ভুল করেছিলেন। সেটা তাকে ধরিয়ে দিতে বেশী সময় নেননি বাংলাদেশের আক্রমণভাগের দুই সৈনিক মাশরাফি বিন মতর্ুজা ও সৈয়দ রাসেল। রাসেলের প্রথম বলেই কোন রান করার আগে আব্দুর রাজ্জাকের হাতে ক্যাচ তুলে বিদায় নেন অধিনায়ক স্টিফেন ফেমিং। সুবিদা করতে পারেননি আরেক ওপেনার ভিনসেন্ট। তিনিও মাত্র 4 রানে প্যাভিলনের পথ ধরেন মাশরাফির শিকারে পরিণত হয়ে। ক্রিজে আসা টেইলরও বিদায় নেন 11 রানে। এমন অবস্থায় দলকে বড় ধরণের বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেন ওরাম 88 রান ও ম্যাককোলাম 46 রান করে। এই দুজনের ব্যাটে ভর করে নিউজিল্যান্ড 47.2 ওভারে সবকটি উইকেট হারিয়ে করে 224 রান। বাংলাদেশের প েমাশরাফি 9.2 ওভার বল করে 2 মেডেনসহ 44 রানে ও আব্দুর রাজ্জাক 8 ওভারে 1 মেডেনসহ 26 রানে নেন 4টি করে উইকেট।
দীর্ঘদিন পর দলে ফেরা জাবেদ ওমর গতকাল দলের গোড়াপত্তন করতে নেমেছিলেন নবীন তামিম ইকবালকে সঙ্গি করে। তাদের উদ্বোধনী জুটি দীর্ঘণ নিরবিচ্ছিন্ন থেকে দলীয় স্কোর 85 রানে নিয়ে যাবার পর তামিম ব্যক্তিগত 46 রানে বিদায় নেন। তার ইনিংসটি 6টি বাউন্ডারী ও 1টি ছক্কায় সাজানো ছিলো। আফতার গতকাল কোন রান না পেলেও জাবেদ করেছেন 45 রান। তাছাড়া সাকিবুল হাসান 19, অধিনায়ক বাশার 20 ও মোহাম্মদ আশরাফুল 29 রান করেন। 48.5 ওভারের মাথায় যখন বাংলাদেশ আর নিউজিল্যান্ডর স্কোর এক বিন্দুতে মিলেছে। তখন 48 ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে মাশরাফি রাজকীয় এক জয় উপহার দেন বাংলাদেশ। বলের সাফল্য গতকাল তার ব্যাটেও ধরা দিয়েছিলো। তিনি মাত্র 14 বলে 1টি চার ও 3টি ছক্কার সাহায্যে 30 রানের এক ঝড়ো ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের প েভিট্টরী 38 রানে পান 3 উইকেট।
ওয়ানডে স্ট্যাটার্স পাওয়ার পর বাংলাদেশ গতকাল অষ্টমবারের মতো নিউজিল্যান্ডের মুখোমুখি হয়। আগের সাতবারের প্রত্যেকবারই পরাজয় মেনে নিলেও গতকালের অনায়াস জয় দিয়ে বাশাররা নতুন আরেক বাংলাদেশের ছবি দেখালেন ক্রিকেট বিশ্বকে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন জয় দলকে অনুপ্রাণিত করার জন্য দারুণ টনিক হিসেবে কাজ করবে। এবার বিশ্বকাপে চমক দেখানোর পালা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×