somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব 'বিলিয়নিয়ারসক্লাবে' 153 নতুন মুখ

১৪ ই মার্চ, ২০০৭ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বছর সারা পৃথিবী থেকে 153 জন ধনী বিশ্ব 'বিলিয়নিয়ারস কাবে' প্রবেশ করেছেন। ফলে গত বছরের শেষে বিশ্বসেরা ধনকুবেরদের এই তালিকায় শীর্ষ কোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে 946। তাদের সবার ধনসম্পদের মোট মূল্য হচ্ছে তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার বা এক দশমিক 82 ট্রিলিয়ন পাউন্ড, যা আগের বছরের চেয়ে 90 হাজার কোটি ডলার বেশি। 2005 সালে বিশ্বে বিলিয়নিয়ারদের সংখ্যা ছিল 793 জন, যাদের মোট ধন সম্পদের মূল্য ছিল দুই দশমিক দুই ট্রিলিয়ন মার্কিন ডলার। 2004 সালে বিশ্বের বিলিয়নিয়ারদের সংখ্যা ছিল 691 জন। যুক্তরাষ্ট্রভিত্তিক ফোর্বস ম্যাগাজিন তার বার্ষিক জরিপে আলোকে সম্প্রতি দুনিয়ার সবচেয়ে বড় ধনকুবেরদের এই তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যায়, গত বছরের শীর্ষ পাঁচ ধনকুবের তাদের নিজ নিজ স্থান ধরে রেখেছেন। সেই অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের কম্পিউটার প্রযুক্তির দিকপাল উইলিয়াম হেনরি গেটস, যিনি ইউরিয়াম বিল গেটস নামেই সমধিক পরিচিত, টানা 13 বারের মতো বিশ্বের সেরা ধনীর আসনিট ধরে রেখেছেন। 2006 সালের শেষ নাগাদ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার 600 কোটি ডলার যা তার গত বছরের মোট সম্পদমূল্যের চেয়ে 200 কোটি ডলার বেশি। এবারও ধনকুবেরদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রেরই আরেক নাগরিক 'বিনিয়োগ শুধু' হিসেবে পরিচিত পল ওয়ারেন বাফেট। তার সম্পদের মোট মূল্য পাঁচ হাজার 200 কোটি ডলার যা আগেরবারের চেয়ে এক হাজার কোটি ডলার বেশি। গতবার তাার ধনসম্পদের মোট মূল্য ছিল চার হাজার 200 কোটি ডলার। চার হাজার 900 কোটি ডলারের ধনসম্পদ নিয়ে তৃতীয় সেরা ধনীর আসনে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকোর শিল্পপতি কার্লোস স্লিম হেলু। এক বছরে তার ধনসম্পদই সর্বোচ্চ এক হাজার 900 কোটি ডলার বেড়েছে। চতুর্থ স্থানে আছেন সুইডেনের ইঙ্গবার ক্যামপ্রাদ। তার ধনসম্পদের পরিমাণ তিন হাজার 300 কোটি ডলার। তিন হাজার 200 কোটি ডলারের ধনসম্পদের মালিকানা নিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছেন যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের বৃহত্তম ইস্পাত ব্যবসায়ী ভারতের লক্ষ্মী মিত্তাল। তিনি এবারও এশিয়ার সেরা ধনী নির্বাচিত হয়েছেন। এই তালিকার শুধু শীর্ষ দেশ থাকারই নন, বরং 15তম ধনকুবের পর্যন্ত প্রত্যেকেরই ধনসম্পদের মোট মূল্য দুই হাজার কোটি ডলার বা তার চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের শেলডন এডেলসন দুই হাজার 650 কোটি ডলারের ধনসম্পদ নিয়ে ষষ্ঠ, ফ্রান্সের বার্নার্ড অরনলত দুই হাজার 600 কোটি ডলারেরা সম্পদ নিয়ে সপ্তম, স্পেনের অ্যামানিকো অরতেগা দুই হাজার 400 কোটি ডলারের ধনসম্পদ নিয়ে অষ্টম, হংকংয়ের লি কা-শিং দুই হাজার 300 কোটি ডলারের ডেভিড সম্পদ নিয়ে নবম এবং কানাডার ডেভিড থমসন ও তার পরিবার দুই হাজার 200 কোটি ডলারের ধনসম্পদ নিয়ে দশম স্থানে অবস্থান করছেন। গতবারের শীর্ষ দশ থেকে এবার বাদ পড়েছেন যুক্তরাষ্ট্রের পল অ্যালেন, সৌদি আরবের বর্তমান বাদশাহর ভাতিজা প্রিন্স আল ওয়ালিদ এবং কানাডার কেনেথ টমসন। গত বছর তাদের অবস্থান ছিল যথাক্রমে ষষ্ঠ, অষ্টম ও নবম। ফোর্বস ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্টিভ ফোর্বস এ সম্পর্কে বলেন, 'নানা সংঘাত ও অস্থিরতার মধ্যেও গত পাঁচ বছরে গোটা বিশ্বের অর্থনীতিতে প্রকৃত অর্থেই 25 শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছে। ইতিহাসে এর আগে এ ধরনের অগ্রগতি আর কখনো দেখা যায়নি_ এমন মন্তব্য করে তিনি বলেন, 'এটি বিশ্ব অর্থনীতির অব্যাহত গতিশীলতারই প্রতিফলন।' আর তাই 2006কে তিনি 'মানব ইতিহাসের ধনীতম বছর' বলে উল্লেখ করেন। বিশ্বের 53টি দেশের ওপর ফোর্বস ম্যাগাজিন এই জরিপ পরিচালনা করে। গত 9 ফেব্রুয়ারি পর্যন্ত এসব ধনীর মালিকানাধীন কোম্পানি বা গ্রুপের ব্যালেন্সশিট তথ্য উদ্বৃত্তপত্রের ভিত্তিতেই ধনীদের অবস্থান নির্ণয় করে ফোর্বস। এতে দেখা যায়, গতবারের ধনকুবেরদের দুই-তৃতীয়াংশই আরও ধনী হয়ে উঠেছেন। আগের তুলনায় ধনসম্পদের পরিমাণ কমেছে 17 শতাংশ ধনীর। এর মধ্যে 32 জনের মোট সম্পদমূল্য কমতে কমতে 100 কোটি ডলারের নিচে নেমে গেছে। তবে বিলিয়নিয়ার কাব থেকে এবার হারিয়ে গেছে গতবারের 44 ধনকুবেরের নাম। বিপরীতে তালিকায় রাশিয়া ও এশিয়া থেকে অনেক নতুন নাম যোগ হয়েছে। তবে সব মিলিয়ে এবারের বিলিয়নিয়ার কাবে এবারের বিলিয়নিয়ার কাবে নতুন মুখ যোগ হয়েছে 178। এসব নবাগত ধনকুবেরের মধ্যে রাশিয়ার 19 জন, ভারতের 14 জন, চীনের 13 জন, স্পেনের 10 জন রয়েছেন। এ ছাড়া এবারের বিলিয়নিয়ার কাবে প্রথমবারের মতো ওমান, সার্বিয়া, সাইপ্রাস ও রোমানিয়ার নাগরিকদের নামও যোগ হয়েছে। যুক্তরাজ্যের অন্যতম ফুটবল কাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ এবারও রাশিয়ার সেরা ধনী। তার সম্পদের পরিমাণ এক হাজার 870 কোটি ডলার। ফোর্বসের জরিপে দেখা গেছে, ভারতের মুম্বাই থেকে শুরু করে স্পেনের মাদ্রিদ পর্যন্ত সর্বত্রই দুনিয়ার সেরা ধনীদের মধ্যে যাদের রিয়েল এস্টেট, ভোগ্যপণ্য, কফি ও মিডিয়া ব্যবসায় এবং পুঁজিবাজারে বিনিয়োগ রয়েছে, তারা ফুলে-ফেঁসে উঠেছেন। তবে তালিকার 946 জন ধনকুবেরের মধ্যে 60 শতাংশই নিজের ভাগ্য নিজে গড়েছেন অর্থাৎ 'জিরো থেকে হিরো' হয়েছেন। এবারের আরেকটি লণীয় বিষয় হলো, ধনকুবেরদের বিশ্ব কাবে এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান টানা 20 বছর শীর্ষে থাকলেও এবার তাদের হটিয়ে এগিয়ে গেছে ভারত। নতুন বিলিয়নিয়ার কাবে ভারতের নাগরিক হচ্ছেন 36 জন (14 জন নতুন মুখ)। সম্মিলিতভাবে তাদের ধনসম্পদের মূল্য 19 হাজার 100 কোটি ডলার। 20 থেকে 200তম অবস্থানে জাপানের রয়েছে 24 জন ধনকুবের, যাদের মোট সম্পদমূল্য ছয় হাজার 400 কোটি ডলার। তালিকার শীর্ষ বিশে জাপানের কেউই নেই। রয়েছে ভারতের। লক্ষ্মী মিত্তাল (পঞ্চম) ছাড়াও রয়েছেন আম্বানি পরিবারের দুই সহোদর। এর মধ্যে মুকেশ আম্বানি দুই হাজার 10 কোটি ডলারের ধনসম্পদ নিয়ে 14তম আর অনিল আম্বানি এক হাজার 820 কোটি ডলারের সম্পদ নিয়ে 18 তম স্থানে আছেন। প্রসঙ্গত, বিশ্বের বিলিয়নিয়ারদের (নূ্যনতম 100 কোটি মার্কিন ডলার সমমানের সম্পদের মালিক) হিসাব অনুযায়ী প্রতি বছর এ তালিকা প্রকাশ করা হয়। 20 বছর আগে ফোর্বস ম্যাগাজিন যখন প্রতমবারের মতো বিলিয়নিয়ারস তথা শত কোটি ডলার বা তার চেয়ে বেশি মূল্যের ধনসম্পদের মালিকদের তালিকা প্রকাশ করে, তখন বিশ্বে এধরনের বিলিয়নিয়ারের সংখ্যা ছিল মাত্র 140 জন। এমনকি বছর চারের আগেও বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ছিল 493 জন।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৭ বিকাল ৩:১১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×