সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৭ রাত ৮:০৬
পারলো না বাংলাদেশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
'কতটা পথ পেরুলেই তবে পথিক বলা যায়'- সুমন চ্যাটার্জির ঐ গানের মতো বলতে হয় কতটা রান করলেই তবে নিরাপদ থাকা যায়। হ্যাঁ ইদানিং অস্ট্রেলিয়া দলটা এমনই যে, স্কোর যত বিশালই হোক সেটাকে আর নিরাপদ ভাবতে পারে না প্রতিপ। গতকাল নির্ধারিত ওভারে বাংলাদেশের গড়া 104 রানের ল্য অতিক্রম করতে অস্ট্রেলিয়ার লেগেছে মাত্র 13.5 ওভার। অথচ বৃষ্টি ভেজা স্যাতস্যাতে মাঠে ওভারের তুলনায় এ স্কোরটা মোটেও কম ছিলো না, অন্তত লড়ার জন্য। কিন্তু প্রতিপ যদি হয় অস্ট্রেলিয়া? গতকাল এন্টিগুয়ার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। সেই বৃষ্টিতে যখন ভিজছে মাঠ তখন বাংলাদেশী সমর্থকদের মনের কোণেও স্বপ্নবৃষ্টি নামতে শুরু করে। যদি বৃষ্টির কল্যাণে বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্টে ভাগ বসানো যায়। সেই স্বপ্নটা যখন গভীরতা পেতে শুরু করে তখনই বৃষ্টি যুদ্ধ ত্রে থেকে রণেভঙ্গ দেয়। ফলে নির্ধারিত হয় দু'পই ব্যাট করবে 22 ওভার করে। টসে জিতে অসি দলপতি রিকি পন্টিং ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলে যথারীতি বাংলাদেশের ইনিংস গোড়াপত্তন করতে নামেন তামিম ইকবাল ও শাহরিয়ার নাফিস। দলীয় সংগ্রহে মাত্র 4 রান যোগ হতেই তামিম ফিরে যান ব্রেকেনের বলে হগ এর দূর্দান্ত ক্যাচে পরিণত হয়ে। ওয়ার্ল্ড কাপে নিজের ব্যর্থতার ধারা বজায় রেখে মাত্র 1 রান করা শাহরিয়ারও ফিরেন দলীয় 8 রানের মাথায়। বৃষ্টি স্নাত মাঠ, তার উপর ওভার মাত্র 22। একটাই ল্য রানের চাকার গতি বাড়াতে হবে। তখন দুই ওপেনারকে হারিয়ে স্পষ্টত চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলতে চেষ্ঠা করেন আফতাব ও সাকিবুল। আফতাব অবশ্য বেশীণ স্থায়ী হননি। দলীয় 25 রানের মাথায় ম্যাকগ্রার বলে ব্রেকেনের হাতে ক্যাচ দিয়ে 7 বলে 11 রান করা আফতাব সাজঘরের পথ ধরেন। মাঝখানে মোহাম্মদ আশরাফুল 8 বল খেলে প্যাভিলনে ফিরে যাবার আগে 1 বাউন্ডারীর সাহায্যে করেন 6 রান। বাংলাদেশের সংগ্রহ তখন 7.5 ওভারে 37 রানে 4 উইকেট। ক্রিজে তখন সাকিবুলের সঙ্গি হন অধিনায়ক হাবিবুল বাশার। এ দু'জন দলকে আবার খেলায় ফেরান। সাকিবুল 36 বল খেলে 1টি ছক্কাসহ 25 রান করে দলীয় 65 রানের মাথায় টাইড এর শিকারে পরিণত হন। অধিনায়ক বাশার 43 বল খরচ করে 24 রান তুলেন। তবে বারবার হুঁচট খাওয়া বাংলাদেশের পালে যেটুকু হাওয়া লেগেছিলো তা ঐ মাশরাফির কল্যাণে। মাশরাফি 17 বল খেলে 2টি চার ও 1টি ছক্কার মারসহ হার না মানা 25 রানের ইনিংস খেলেন। মুশফিকুর রহিম 3 বলে 2 রানে ক্রিজে ছিলেন। অস্ট্রেলিয়ার প েম্যাকগ্রা 5 ওভারে 16 রান খরচায় তুলে নেন 3টি উইকেট। এর মাধ্যমে ম্যাকগ্রা বিশ্বকাপের সবচেয়ে বেশী উইকেটের নতুন রেকর্ড গড়লেন। এর আগে 50 উইকেট নিয়ে এই রেকর্ডের অধিকারী ছিলেন সাবেক পাক অধিনায়ক ওয়াসিম আকরাম। তাছাড়া ব্রেকেন 2টি ও টাইড 1টি উইকেট পান। জবাবে খেলতে নামা অস্ট্রেলিয়ার ইনিংসটা বলা চলে খুব সংপ্তি। মাত্র 13.5 ওভারে কোন উইকেট না হারিয়েই তারা 106 রান তুলে ফেলে। ওপেনার ম্যাথু হেইডেন 39 বলে 3টি চার ও 3টি ছক্কার সাহায্যে 47 রান করেন। অ্যাডাম গিলক্রিস্ট 44 বলে 8টি বাউন্ডারী ও একবার বলকে হাওয়ায় ভাসিয়ে মাঠ ছাড়াসহ করেন 59 রান। ডেরিয়েল ম্যাকগ্রা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক
গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন
জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।