আমাদের পারিষদ চরম শান্তিপ্রিয় , আসমানদারিতে দক্ষতা অসামান্য ,
অথচ বেওয়ারিশ কুকুর তুমি , তোমরা । শুনেছি ।
ফানুশ উড়ানোর জাগে স্বাদ । দিবা স্বপ্ন দেখার লোভও নাকি জাগে ।
তাহলে আমাদের পারিষদের আসমানদারির কি হবে?
বণ্টনের ব্যবধান নিয়ে কুতর্ক আমাদের পারিষদকে বিব্রত করে,
আমাদের পারিষদ "বিধিসম্মত" বণ্টনেই বিশ্বাস করে ।জেনো তরিকুল ।
বেওয়ারিশ কুকুরের মেরুদণ্ডের কথা যেমন কোন কিতাব স্বীকার করে না,
তেমনি ফসফরাস ,ক্যালসিয়াম আর চার অক্ষর হাড্ডির অস্তিত্বও কিতাব সিদ্ধ নয় ।
তাই নব্য লাঠিয়ালের আঘাতে , হাতুড়ি সন্ত্রাসের কেরামতিতে
তোমার হাড্ডি চূর্ণ বিচূর্ণ হলে , দোহাই হে যোদ্ধা ,হে সৈনিক ,
ভালোবাসা দাবি করো না কোন বন্ধকী বিবেকের কাছে ।
বন্ধকী বিবেক বেওয়ারিশ কুকুরকে ভালবাসার সাহস কখনোই রাখেনা ।
বরং তুমি জানবে ,
তোমার মত লাখো বেওয়ারিশ কুকুর অবিনাশী গান রচিতেছে রোজ,
তাদের হৃদয়ের পরিসর প্রসারিত হচ্ছে ক্রমশ । কঠিনে , কোমলে ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



