somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সব নিয়ম কানুন আর আইনের কড়াকড়ি সাধারন শিক্ষার্থীদের জন্য।

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা রচনা প্রতিযোগীতার জন্য রচনা লিখলাম। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নসহ জমা দেয়ার নিয়ম থাকায় তা নেয়ার জন্য প্রশাসনিক ভবনে গেলে যা করল তাতে যে কারো মাথা গরম হয়ে যাবে।
দফতরিদের পার্ট শিক্ষকদের থেকে বেশি। অধ্যক্ষের সিল নিতে চেয়ে যতগুলো প্রশ্নের উওর দিতে হয়েছে তা চাকরির ভাইবাতেও দরকার হয়না। আর গা জ্বলানো কথার কথা নাই বললাম, সাধারন ছাত্র, বললেই বলবে বেয়াদব ! বর্তমানে আমাদের ডিপার্টমেন্টেই এমন কয়েকজন শিক্ষক আছেন যারা এই কলেজেরই শিক্ষার্থী ছিলেন। দফতরীদের এইটা কিভাবে বোঝাই ! তোমরা আরো দশ বছর হয়ত এই দফতরির চাকরি করবে কিন্তু আজ যাদের সাথে খারাপ ব্যাবহার করছো কয়েক বছর পর কিন্তু তাদের মধ্যেই কেউ কেউ টিচার হয়ে আসবে এবং তাদের অধীনেই থাকতে হতে পারে। সুতরাং শিক্ষার্থীদের সাথে ব্যবহারটা ভাল না করো একটু সতর্ক থেকো পারলে ভদ্রতা শিখে নিও।
শেখার কোন বয়স নেই। :)
.
আর শিক্ষকের কথা কি বলবো তারা ধরেই নিয়েছে আইনের যথার্থ প্রয়োগ করার জন্য সাধারন শিক্ষার্থীরা উপযোগী। কারণ এরা বেয়াদবীর ভয়ে হয়ত প্রতিবাদ করবে না অথবা অন্যান্য ভয়ে চুপ থাকবে। রাজনৈতিক নেতাদের অবৈধ আবদার মেনে যে কোন জায়গায় সই করতে পারে আর সাধারন শিক্ষার্থীদের বেলায় মোড়ামুড়ি শুরু করে।
.
দফতরিদের বুঝিয়ে গেলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে এবার শুরু তার জ্ঞান দেয়া।
কি সব লিখছো.?
কোন স্যারকে দেখিয়েছো কি.?
শুধু শুধু পাঠালেই তো হয় না.....
আরো কত কি...
যা হোক অবশেষে একটা সই পাওয়া গিয়েছে, যদিও তার ভিতর শিক্ষকদের অনেক বিরক্তিকর আচারন সহ্য করতে হয়েছে। একটা স্বাক্ষরে প্রায় এক ঘন্টা সময় নিয়েছে যাতে বড়জোর পাঁচ মিনিট যথেষ্ট।
.
এক ভাইকে একবার জানতে চেয়েছিলাম আপনার তো দলের জন্য মায়া নেই তো রাজনীতি করেন কেন । সে একটা উওর দিয়েছিল আজ যার প্র্যাক্টিক্যাল চোখে দেখলাম।
রাজনীতি হয়ত আমায় দিয়ে হবে না, তবে অপেক্ষা করো আল্লাহর রহমতে হাতুড়ি নিয়ে আসতে পারি। সময় যদি হাতে হাতুড়ি তুলেই দেয় তবে বাদ যাবে না একটি শিশুও...
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×