somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজদ্রোহীর ফাঁসি চাই

১১ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে মহামহিম জনগণ,
আজ আমি আমাকে রাজদ্রোহী ঘোষণা করছি !
কেননা আমি প্রত্যাখ্যান করি
সেই সমাজব্যবস্থাকে- যে সমাজ বিশ্বাস করে প্রেমের চেয়েও শুদ্ধতম কোন
প্রার্থনা থাকতে পারে !
আমি অস্বীকার করি সেই রাইফেলকে,
যে রাইফেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে- একপাল অসভ্য মৌলবাদী আততায়ী
চাপাতি দিয়ে একের পর এক খণ্ডবিখণ্ডিত করছে
রোদ্দুরের হৃদপিণ্ড !
আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি সেই সমাবেশকে- যে সমাবেশ
শুরু হয় রবীন্দ্রসংগীত ভিন্ন অন্যকোন প্রার্থনা দিয়ে।
এবং অনিবার্য ভাবে পরিত্যাগ করছি সেই অর্থব্যবস্থাকে- যেখানে বাজেট
কবিতাবান্ধব না হয়ে হয়ে যায় কাকবান্ধব !
আমি এই নষ্ট সিস্টেমের সব কিছুকে অস্বীকার করছি!
যে রাজনীতি দুর্নীতির মাধ্যমে অর্থের পাহাড় গড়া ভ্রষ্টকে পুরষ্কৃত করে,
এবং যে রাজনীতি রাজাকার আর
ধর্ম-কসাইয়ের লেজুড় ধরে চলে, সেই রাজনীতিকে মুর্দাবাদ !
অামি অভিশাপ দিচ্ছি সেই পুঁজিবাদী শিক্ষাব্যবস্থাকে- যা প্রকৃত মানুষ গড়ার পরিবর্তে
তৈরি করে মেরুদণ্ডহীন স্বার্থপরায়ণ একপাল আদমসুরত।
লানত সেইসব নষ্ট নেতা-নেত্রীদের-
যারা পবিত্র ধর্মকে পারলৌকিক মুক্তিমন্ত্রের পরিবর্তে ব্যবহার করে ক্ষমতার আদিমতম সিঁড়ি হিসেবে !

তাই আমি আমাকে রাজদ্রোহী ঘোষণা করছি!
হে মহামহিম জনগণ,
আমাকে ফাঁসি দিন !
কেননা জীবিত থাকলে আমার কলম বঙ্গোপসাগর থেকে চেতনা পর্যন্ত জ্বালিয়ে
দেবে দ্রোহের দাউদাউ দাবানল!
আমি স্বীকার করছি আমার অপরাধ !
আমি স্বীকার করছি,
আমি এই বস্তাপচা সিস্টেম মানি নি !
এবং প্রতিবাদে আমি উচ্চকিত করেছি আমার কলম।
আমি অস্বীকার করছি না যে, ইতিহাস এই ঔদ্ধত্যকে রাজদ্রোহ বলে!
তাই আমি আমার ফাঁসি চাই !
আমার ফাঁসি ভিন্ন নিরাপদ নয় কেউ !
আমাকে ফাঁসিতে না ঝুলালে,
সংসদ ভবনের প্রবেশমুখে আমরণ অনশনে বসবে একটি কালো পতাকা, প্লাকার্ডে "মানি না"
স্লোগান লিখে শহীদ মিনারে দাঁড়িয়ে থাকবে অগনিত রক্তজবা,
অবিক্রীত পড়ে থাকবে দোকানের সব গোলাপ !
আমাকে ফাঁসি না দিলে-
উদ্যত বুলেটের সামনে বুক পেতে দেবে গোটা মানচিত্র, রেসকোর্স ময়দান আবার
ভরে উঠবে কবিতায় কবিতায় ; এবং একজন কবির তর্জনী আবৃত্তি করতে থাকবে প্রতিরোধের কাব্যসমগ্র !

তাই আমাকে ফাঁসি দিয়ে নিচ্ছিদ্র করুন লক্ষীন্দরের লৌহ-বাসর !
আপনাদের কাছে আমার শেষ ইচ্ছে,
ফাঁসির মঞ্চে আমদানিকৃত "ম্যানিলা রোপে"র পরিবর্তে রাখা হউক সকালের
সদ্য-ঝরা বকুলের একটি লাজনম্র মালা ;
কেননা কবিরা ফুলেই অপেক্ষাকৃত স্পর্শকাতর !
সমবেত জনগণ আকাশ-বাতাস প্রকম্পিত করে মুষ্ঠিবদ্ধ করুক করতল- "রাজদ্রোহীর ফাঁসি চাই! "
আমি চাই
আমার জানাজায় কোন মানুষ নয় ; কাতার দিয়ে দাঁড়াক একগুচ্ছ কৃষ্ণচূড়া !
আর এমামতি করুক একটি ধবধবে সাদা গোলাপ !
আর আমার শোকে
কোন মানুষের চোখের জল আমি চাই না !
আমি চাই
শ্রাবণের পর্যুদস্ত অখণ্ড আকাশ কেঁদে কেঁদে
সবাইকে বলুক-

"শপথ সাঁইজির, শপথ রবীন্দ্রনাথের এবং অবশ্যই শপথ গণিকালয়ের-
একজন কবির মৃত্যু হয়েছে,
একজন কবির মৃত্যু হয়েছে,
একজন কবির মৃত্যু হয়েছে ! "



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>ঝালকাঠী।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ০৯/০৮/১৫খ্রিঃ।।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×