সেদিন পর্যন্ত তোমাকে নিয়ে
প্রসন্নতায় ডুবে ছিলাম আমি
অস্ফুট যাতনায় তোমাকে
করে তুলেছিলাম সহনীয়
মিছে আস্ফালনে ব্যাপৃত
কখনই আমি নই, তবুও;
এরই মাঝে কোন এক ফাঁকে
হৃদয়ের গহীনে কে যেন
কি এঁকে দিয়েছে সাবলীলভাবে
আর তুমি তারই ছবি হয়ে বসে আছো।
সংকোচিত ছবিঘরের পাশ কাটিয়ে
তুমি কি পারবে
আমার বিষন্নতাকে উপচে ফেলে দিয়ে
সুকঠিন প্রতিক্রিয়াশীল দূর্গের দ্বার
উম্মোচন করতে-!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


