অকথ্য সে কাহিনী, তবুও বলি
নিদারুন প্রেম প্রেম খেলায়, ঘুরে ফিরছ অন্ধ গলি।
জীবনকে দিয়েছ তুমি অনাদর আর ফাঁকি- ঝুকির নির্যাস
কল্প-অভিলাষের চূড়ায় জাজ্বল্যমান তারই পূর্বাভাস-অবিশ্বাস।
সত্য-মিথ্যায় জর্জরিত হাজার রকমের বায়না পত্র
সমর্পন করেছি তোমাতে,
মিথ্যে অজুহাতে-অপঘাতে, ম্লান করেছ আর
প্রকট হয়েছ আমাতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


