অনেক দিনের অবিমিশ্র অনুকম্পাকে
পাশ কাটিয়ে আমি চলেছি;
আমি চলেছি কোন শ্মশানলোকে!
প্রচ্ছন্ন ধুলোর আস্তরনের কালিমা মেখে
আর কতোকাল পথ চলবো
এই বিষন্ন অম্বরে!
পক্ষকালের দ্বার প্রান্তে দাড়িয়ে
অনাবশ্যক কিছু ঘোলাটে চাঁদের আলো
ছলকে-ছিটকে পড়ে আমার গায়ে,
প্রসন্নতার চূড়ায় বসে
ছিটেফোটা জোছনার তরল মাদকতায়
আসবে কি কেউ মৃদুপায়ে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


