আকাশের নীল হ্রদের জলে, ছাইরঙা মেঘের পাড়ে আরেকটিবার হেঁটে যাও।
যখন সবাই বের হয়ে এল তমার বাসা থেকে, তখন। পরিবেশটা তখন একদমই আলাদা। ঠাণ্ডা বাতাস, ভেজা প্রকৃতি, আকাশের ঝিরঝির ক্রন্দন তখনও চলছে। রাস্তাটা চুপচাপ। যেন কানে কানে কি বলে গেল হিমেল হাওয়া। ঠিক আমার মস্তিষ্ককে কেমন যেন মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল।
হৃদয়ের মাঝখানটায় একটা অবুঝ নিয়ন্ত্রণহীন অনুভূতি যেন লুকিয়ে রাখা মনের আশা ব্যক্ত করতে ব্যাকুল। পেছনে ঝাপসাভাবে ওকে চোখে পড়ায় আরেকটু অস্থির হয়ে গেলাম। এমন পরিবেশে দূর্বল হয়ে গিয়েছিল আমার কঠোর মজবুত বানানো চেহারা। সে জন্যেই বাদলা দিন আমার জন্য ভাল নয়।
বাসায় এলাম। সন্ধ্যা নামবে। একটু বৃষ্টির আশায় চেয়ে ছিলাম আকাশের দিকে। ছোট্ট একটুখানি জানালা দিয়ে চেয়ে রইলাম।
উফ কি অসাধারণ। হালকা ছাই রঙা মেঘের মাঝে ঝকঝকে নীল আকাশ উঁকি দিচ্ছে। একদম যেন টলটলে হ্রদের পানি। আমার মন সেই নীল জলে সাঁতার দিল। হেঁটে বেড়াল সেই ছাই ছাই মেঘের পাড়ে।
রাত নেমেছে অনেক। কেন জানি আর বাঁধতে পারলাম না নিজেকে। উঠে গেলাম ছাদে। বৃষ্টিটা পড়ছে যেন কিশোরীর আনন্দে। জমা পানিতে ছলকে উঠছে ঝরে পড়া বৃস্টিজল।
তখনও ভেজা শুরু করিনি। কিছুটা পানি আমার পায়ে এসে পড়ল। একদম নুপুরের মত সেই জল। সেই জল নূপুর পায়ে ছুটে গেলাম আকাশের অঝোর অশ্রুর নিচে।
আমার নূপুর বেজে চলল বৃষ্টির সুরের সাথে তাল রেখে। চাঁদ দিল এক চিমটি আলো।
সেই আলোতে দেখতে পেলাম - তুমি সেই মেঘের পাড়ে হেঁটে চলেছ আমারই জল নূপুরের ছন্দে।
তারপরতো শুধু রিমঝিম বৃষ্টি..........
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।