somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“সাইকেলের চেইন পরিষ্কার এবং লুবিং”

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা অনেকেই সাইকেল চালাই। পাশাপাশি সাইকেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে চিন্তিত থাকি। বর্তমানে অনেকে আমরা বিভিন্ন সাইকেল শপ এ গিয়ে সাইকেলের চেইন ও লুবিং করে নিয়ে আসি। আমি-আপনি চাইলে কিন্তু খুব সহজে নিজ বাসায় যত্ন সহকারে সাইকেলের চেইন ও লুবিং করে নিতে পারি। ভয়ের কোন কারন নাই আস্তে আস্তে নিজের সাইকেলের চেইন ও লুবিং খুব সহজে করে নিতে পারবেন।

কীভাবে সাইকেলে চেইন ও লুবিং করানো হয় তা নিয়ে আজকে কিছুটা টিপস দিবো যতটুকু আমি জানি।

সাইকেলে চেইন ও লুবিং পূর্বে কিছু উপকরণ সংগ্রহ করুন:

১. কেরোসিন তেল
২. সেলাই মেশিনের তেল
৩. পাতলা জাতীয় কাপড় ২-৪ টি মাঝারি আকারের
৪. একটি ছোট কেরোসিনের বোতল
৫. একটি ছোট সেলাই মেশিনের তেল

এখন চলুন কীভাবে আপনি নিজ বাসায় যত্নের সাথে সাইকেলের চেইন ও লুবিং করবেন:-

১. প্রথমে সাইকেলের স্টেন্ড দিয়ে আপনার সাইকেলটি দাড় করিয়ে রাখবেন বা অন্য একজনের সাহায্য নিতে পারেন সাইকেল পরিষ্কারের সময়;
২. আপনার সাইকেলের চেইনটি পাতলা কাপড় দিয়ে ময়লা অংশগুলো ভাল করে পরিষ্কার করুন;
৩. বৃষ্টির সময় আপনি যখন সাইকেল চালিয়ে বাসায় ফিরবেন তখন আপনার সাইকেলটি ভাল করে পরিষ্কার রাখুন বিশেষ করে চেইনের জায়গাটুকু, তা না হলে মরিচা পড়ে যেতে পারে;
৪. সাপ্তাহে ১ বার সাইকেলের চেইন ও লুবিং করা ভাল;
৫. সাইকেলের চেইনটি পাতলা কাপড় দিয়ে ময়লা অংশগুলো পরিষ্কারের পর সাইকেলটি উল্টা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে চেইনের ডানে-বায়ে কেরোসিন দিয়ে পরিষ্কার করুন যতক্ষন ময়লা থাকবে চেইনে;
৬. চেইনের মাঝখানে কেরোসিন না দিয়ে চেইনের কিনারে দেওয়া ভাল;
৭. ব্রাশ ব্যবহার করতে পারেন চেইন পরিষ্কারের সময়;
৮. কেরেসিন দিয়ে পরিষ্কারের পর ভাল করে কাপড় দিয়ে চেইনটি আবার পরিষ্কার করুন;
৯. কাপড় দিয়ে পরিষ্কারের পর ১০-১৫ মি: অপেক্ষা করুন;
১০. অপেক্ষার পর এবার সাইকেলের চেইনে সেলাই মেশিনের তেল নিয়ে একই পদ্ধতিতে( কেরোসিন তেল দিয়ে যেভাবে করেছেন) আপনার সাইকেলের চেইনটি পরিষ্কার এবং লুবিং করুন;
১১. লুব এর শেষে অতিরিক্ত তেল পাতলা কাপড় দিয়ে আস্তে আস্তে মুছে ফেলতে হবে।
১২. যাদের ডিস ব্রেক, হাইড্রোলিক ব্রেক, মেকানিকাল ব্রেক আছে তারা অবশ্যই খেয়াল রাখবেন সাইকেলের চেইনটি পরিষ্কার এবং লুবিং এর সময় যাতে কোন ভাবেই তেল উক্ত ব্রেক এ না লাগে এতে সমস্যা দেখা দিতে পারে।
আজ এ টুকু্। আশা করি আমার এ লেখাটি অনেকের কাজে দিতে পারে, বিশেষ করে যারা জানেন না। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

হ্যাপি সাইক্লিং

তথ্য সূত্র:

http://www.youtube.com/watch?v=9ljqXxFGGMU





০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×