somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মনটা কেউ একটু ভাল করে দিন না......

০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পারছি না, কিছুই লিখতে পারছি না। লেখার আগ্রহ যে খুব একটা আছে তা নয়, তবু মনটা কে ব্যস্ত রাখা দরকার। মনের অরন্যে দুশ্চিন্তার ডোরাকাটা আঁকা ব্যঘ্রশাবকগুলো ক্রমেই যেন রাজত্ব বিস্তার করে চলেছে। জানিনা কি হবে, খুব চেনা, পরিচিত এক আশঙ্কা ক্রমশই গ্রাস করে ফেলছে আমাকে। যেই দেখছে চোখের কোলের কাল দাগ, সেই বলছে, ঘুমের অনিয়ম যেন না করি। শুনে হাসি পায়, ভাবি…..কতই না সহজ তাদের জন্য এসব বলা। ঘুম পাড়ানি মাসী, সে তো কবেই আমার বাড়ির ঠিকানা ভুলে গেছে, চেনেই না আমাকে।
তুমি যা চেয়েছিলে আমার কাছে, পারিনি করতে। কই, এমন কঠিন কিছু তো চাওনি কখনো। তোমার সব সময় বলা সেই সব নিষেধ গুলো শুনে কতই না বিরক্ত হয়েছি…..তুমি বুঝেও না বোঝার ভান করে থাকতে। এমন কি কখনো আমার জেদের কাছে পরাজিতও হতে হয়েছে তোমাকে।
এত স্বার্থপরের মতো আচরন গুলো কিভাবে করলাম তোমার সাথে?
খুব মনে পড়ছে তোমার সাথে বলা রুক্ষ কথাগুলো। কিভাবে পারলাম আমি?
মোটামুটি নিশ্চিত হয়ে গেছি আমি, তোমার আদরের লক্ষী সোনাটা বোধহয় তোমার আদরটুকুর প্রাপ্যতাও হারিয়েছে। আমাকে একটু সুযোগ কি তুমি দিবানা আব্বু? শুধু একবার বলতে চাই আমি “অনেক দেরীতে হলেও আমি এখন তোমার সব কথার মর্ম বুঝি”
আমাকে ভুল কাজ থেকে বিরত রাখার জন্য, পথ চলার আলো টুকু হাতে নিয়ে দাড়াবার জন্য কি তুমি থাকবানা? এ যে অনেক অন্ধকার পথ আব্বু!!


কাল সকালে দিল্লীতে আব্বুর বাইপাস অপারেশন। যতদুর জানি, অবস্থা খুব আশা -ব্যঞ্জক নয়। সকলের কাছে দোয়া চাইছি।
৪৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×