কোলাহল ফুরিয়ে বুড়িয়ে পাতালে গেলে সন্ধ্যা
জগজ্জীবন কেলিয়ে পড়ে নড়বড়ে পাটাতনে
চনমনে মসলাদার হামাগুড়ি রাতমুড়ি দিয়ে হাওয়া
দাওয়া থেকে চেয়ে থাকে নিরাসক্ত শ্বাপদ
আপদ-বালাই সেঁধিয়েছে এলোমেলো ঘুলঘুলিয়ায়
ডেঁয়ো পিপড়ের দূর্গে স্বাভাবিক সরলতায়
আর একটা কৃতকার্য ডিগবাজী
বেজীও ক্লান্ত হয় নিরর্থক টহলে
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



