ভ্যাঙ্কুভারে শেষ হল শীতকালীন অলিম্পিকের ২০ তম আসর৷ এবার সোনা জয়ের তালিকায় শীর্ষে ক্যানাডা, তাদের ঝুড়িতে ১৪টি সোনা৷ দ্বিতীয় জার্মানি, জিতেচে ১০টি সোনা৷ তবে, শীতের সব অলিম্পিকের ইতিহাস ঘাঁটলে শীর্ষে কিন্তু জার্মানিই!
চলুন খানিকটা পেছনে ফিরে তাকাই৷ শীতকালীন অলিম্পিকের যাত্রা শুরু ১৯২৪ সালে ফ্রান্সের শামোনি শহরে৷ সেই অলিম্পিকে জার্মানিকে আমন্ত্রণ জানানো হয়নি৷ কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধ৷ এরপর ১৯২৮ সালে দ্বিতীয় শীতকালীন অলিম্পিকের আসর বসে সুইজারল্যান্ডের সেন্ট মোরিটসে৷ শীত অলিম্পিকে জার্মানির যাত্রা শুরু সেখান থেকেই৷ সেবার অবশ্য শুধু একটা ব্রোঞ্জ পদক জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল জার্মানিকে৷
এরপর আরও একবার জার্মানি বাদ পড়ে শীত অলিম্পিকের আসর থেকে৷ ১৯৪৮ সালে সেন্ট মোরিটসে৷ তারও কারণ বিশ্বযুদ্ধ৷ আর তাই এখন পর্যন্ত অলিম্পিকের ২০ আসরের মধ্যে জার্মানি অংশ নিয়েছে ১৮ বার৷ সর্বশেষ ক্যানাডার ভ্যাঙ্কুভার অলিম্পিকে ১০ সোনা, ১৩ রুপো আর ৭ ব্রোঞ্জসহ মোট ৩০টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থান আছে জার্মানি৷ Bildunterschrift: এবার ক্যানাডার ১৪টি সোনা জেতা শীত অলিম্পিকের একটি রেকর্ড৷ রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রও৷ সোনা রুপো ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৭টা পদক পেয়ে এই রেকর্ড৷
তবে সব কটি অলিম্পিকের হিসেবে কিন্তু শীর্ষে জার্মানি৷ ২টি অলিম্পিকে অংশ না নিয়েও জার্মানি শীতাকালীন আসরগুলোর মোট হিসেবে সোনা জিতেছে ১২৮টি, রোপ্য ১২৯টি আর ব্রোঞ্জ ১০১টি৷ মোট ৩৫৮৷ আর তাই এখনো শীর্ষে জার্মানি৷ মোট হিসেবে জার্মানির ঠিক পরেই অবস্থান রাশিয়া (৩০৮টি) আর নরওয়ের (৩০৩টি)৷
এদিকে, ২০১০ এর শীত অলিম্পিক শুরুতেই কিন্তু হয়ে উঠেছিল খানিকটা বিতর্কিত৷ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে অনুশীলনের সময় মারা যান জর্জিয়ার অ্যাথলিট নোদার কুমারিটাশভিলি৷ এর ফলে গেমসের ট্র্যাকের নিরাপত্তা ব্যবস্থা সমালোচনার মুখে পড়ে৷ এছাড়া আবহাওয়ার প্রতিকূলতার কারণেও বেশ কয়েকটি ইভেন্টের সমসয়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে৷ এতে দর্শকরাও বেশ সমস্যায় পড়েছিলেন৷Bildunterschrift:
তবে অলিম্পিক আয়োজনে কানাডাকে একশোতে একশো দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি৷ রবিবার সংস্থাটির একটি বৈঠকে বক্তব্যে আইওসি প্রেসিডেন্ট জ্যাক রগে বলেছেন, অলিম্পিক শুরুর আগে জর্জিয়ান অ্যাথলিটের মৃত্যু গেমসের উদ্বোধনীর উপর কালো ছায়া ফেললেও, আয়োজক দেশ কানাডা পরবর্তীতে সফলতার সঙ্গে গেমস আয়োজন করায়, সেই শোকের রেশ কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে৷ আইওসি প্রেসিডেন্ট বলেন, এবারের অলিম্পিকে অ্যাথলিটরাও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন এবং এজন্য তিনি তাঁদের ধন্যবাদও জানান৷
প্রসঙ্গত, শীত অলিম্পিকের পরবর্তী আসর বসবে ২০১৪ সালে, রাশিয়ার সোচিতে৷
ভ্যাঙ্কুভারে সোনা জয়ে দ্বিতীয় জার্মানি, এক নম্বরে ক্যানাডা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।