ইদানীং ফেসবুকে কিছু পোস্ট দেখে অবাক, বিস্মিত ও ক্ষুব্ধ হতে বাধ্য হই। মতিঝিলে হাজার হাজার হেফাজত কর্মীকে গণহত্যা করে গিলে ফেলেছে পুলিশ, মতিঝিলে বিডিআর এর পোশাকে কিলিং এ অংশ নিয়েছে বিএসএফ, বিডিআর এর লুকিয়ে রাখা সারি সারি হেফাজত কর্মীদের লাশ, সাভারে রানা প্লাজার শত শত লাশ রাতের আধারে গুম করে ফেলেছে সরকার, অমুক দেশে কপালে আল্লাহু লেখা দুই শিশু জন্ম নিয়েছে, ক্যামেরা আবিস্কারের ১০০ বছর আগের পবিত্র কাবা শরিফের ছবি এমন আরো অনেক মিথ্যা, বানোয়াট, আজগুবি খবর ও ছবিতে ভরপুর এখন ফেসবুক। একটা পোস্ট দেখলাম যেখানে বলা হয়েছে একজন শ্রমিকের পাসপোর্ট হারিয়ে গেছে যা এক সিএনজিতে পাওয়া গেছে। বলা হয়েছে এটা শেয়ার করতে যাতে সেই শ্রমিক তার পাসপোর্ট ফিরে পেয়ে বিদেশ গিয়ে কাজ করে খেয়ে পরে বাঁচতে পারবে। সেখানে যে পাসপোর্টটা খুঁজে পেয়েছে তার সাথে যোগাযোগের নাম্বার দেয়া হয়েছে। দেখলাম মানবিক দায়িত্ব মনে করে এটা ১০০০ এর বেশি বার শেয়ার করা হয়ে গেছে! অথচ যে নাম্বারটা দেয়া আছে তা হলো ০১২৩৪৫৬৭৮৯০! মানে কেউ শুধু ফান করার জন্য এই পোস্টটা বানিয়েছে আর এই মিথ্যা জিনিসটা শেয়ার করা হচ্ছে হাজার বার! ফেসবুকে বা ওয়েবে এসব লিখতে বা প্রচার করতে প্রথমত পয়সা লাগে না। আর ফটোশপের এই যুগে ছবি জোড়া দিতে বা এক ছবিকে আরেক ছবি বলে চালাতে কারো সত্যনিষ্ঠ হতে হয় না, কোনো তথ্য প্রমাণ লাগে না, কারো কাছে জবাবদিহি করতে হয় না, মিথ্যা প্রচারের জন্য কোনো শাস্তির ভয়ও থাকে না। তাই সংকীর্ণ রাজনীতির স্বার্থে, ধর্মীয় উন্মাদনা সৃষ্টির স্বার্থে এবং কোনো কোনো ক্ষেত্রে স্রেফ মানুষকে বোকা বানানোর স্বার্থে এসব প্রচার করা হচ্ছে। আর অন্ধ মানুষ না জেনে, না বুঝে, না ভেবে একে ধর্মীয় বা নৈতিক দায়িত্ব মনে করে ঝাঁপিয়ে পড়ে লাইক দিচ্ছে, শেয়ার করছে। প্রযুক্তি কি নামুষের বিচারবুদ্ধি, চিন্তাশক্তি বা যুক্তিবোধ নষ্ট করে দিচ্ছে?
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।