বাংলাদেশ সরকার গত ৯ বছরে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমিয়েছে প্রায় ২০০০% অথচ জিপি, রবি, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল প্রতি গিগাবাইট ভল্যুমের দাম ১%ও কমায়নি, উল্টো মিনিপ্যাক ইন্টারনেট নামক লাক্সারিয়াস প্যাকেজ চালু করে প্রতি মেগাবাইট ভল্যুমের দাম বাড়িয়েছে ৪০০-৫০০%! গ্রামীনফোন এবং অন্যান্য মোবাইল অপারেটররা প্রতি জিবি ডাটা সরকারের কাছ থেকে ক্রয় করে মাত্র ৫ থেকে ১৫ টাকায়। কিন্তু গ্রাহকরা সেটি পায় ৩০০ টাকায়। অথচ ভারতে ১ জিবি ডাটা দেওয়া হয় ৭০ টাকার থেকেও কমে (৭০ রুপী না। বাংলাদেশের গ্রামীণফোন ও এয়ারটেল এর ভারতীয় ফ্র্যাঞ্ছাইজ ইউনিনর ও ভারতী এয়ারটেল এইদামে ১ জিবি ডাটা দিয়েছে সেখানে)। সরকার শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে কিন্তু অপারেটররা গ্রাহকদের সাথে কিভাবে প্রতারণা করছে সে দিকে কারো দৃষ্টি নেই। উপরন্তু মড়ার উপর খরার ঘা এর মতো অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধের উদ্দেশ্যে ইন্টারনেট আপলোড গতি ৭৫ শতাংশ কমিয়ে দেওয়া হলো। এই শ্লথ গতির নেট দিয়ে এখন ইমেইল অ্যাটাচমেন্ট, স্কাইপে কথা বলা, ইমেজ আপলোড বা ভিডিও আপলোড করা অনেকটা দূরহ ব্যপার হয়ে দাঁড়িয়েছে, সাধারণ একটি পেজ লোড হতেও বেশি সময় লাগছে। আপলোড স্পিড কম থাকার কারণে সেটার প্রভাব ডাউনলোড স্পিডের উপরও পড়ছে। অবৈধ ভিওআইপি বিটিআরসি এর জন্য অবশ্যই একটি চিন্তার বিষয় কিন্তু সেটি প্রতিরোধ করতে গিয়ে লাখো ইন্টারনেট ব্যাবহারকারীর সমস্যা সৃষ্টি করা কোনমতেই একটি সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হতে পারেনা। এ অবস্থা বেশিদিন বিরাজমান থাকলে বাংলাদেশে আউটসোর্স করা চরমভাবে বাঁধাগ্রস্ত হবে, আমাদের রেপুটেশন নষ্ট হবে এবং অন্য কোনো দেশ আমাদের কষ্টার্জিত অবস্থান দখল করে নিবে। বিটিআরসি এর একটি সূত্র থেকে জেনেছি অল্পদিনের মধ্যেই আগের গতি ফিরিয়ে দেয়া হবে। আশা করবো বিটিআরসি অতিসত্বর মোবাইল অপারেটরদের গ্রাহক পর্যায়ে নেটের দাম কমাতে বাধ্য করবে এবং নেটের স্বাভাবিক গতি ফিরিয়ে দেয়ার মাধ্যমে তার ইফিসিয়েন্সি ধরে রাখবে।
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।