বিসিএস পরীক্ষায় কোটা প্রয়োগের যে পদ্ধতি তা অনেকাংশেই অস্বচ্ছ ও অব্যবস্থাপনাময় সেটা বলার অপেক্ষা রাখেনা। তবে কোটা পদ্ধতি পুরো তুলে দেয়ার দাবিটা ঠিক নয়; বরং এটি সংস্কার করার মাধ্যমে যুগোপযোগী করা দরকার। বর্তমানে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা মিলিয়ে যে ৫৫% রয়েছে তা বাস্তবতা ও প্রয়োজনের নিরিখে কমিয়ে আনা দরকার। তাহলে সেটা দুই পক্ষের জন্যই একটি Win Win Situation সৃষ্টি করতে সক্ষম হবে। এর ফলে কোটাভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং কোটামুক্তদের জন্য বেশ কিছু সিট বৃদ্ধি পাবে। তবে এখনো যে মূল্যায়ন প্রক্রিয়ায় দেশের ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তাদের নির্বাচন করা হয় তারো সংস্কার হওয়া উচিত। আমাদের দেশে এখন প্রাইমারী লেভেল থেকেই মুখস্থবিদ্যা থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখতে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করা হয়। অথচ বিসিএস এর মতো পরীক্ষায় মূল্যায়ন করার একমাত্র ক্রাইটেরিয়া হলো ঢাসা মুখস্থ করা! যে লোকটি কিছুদিন পর দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে দেশকে রিপ্রেসেন্ট করবেন তার Problem Solving Ability, Analytical Ability, Critical Reasoning Power, Decision Making Capacity ইত্যাদি কোনোকিছুই টেস্ট না করে শুধু মুখস্থবিদ্যার ভেলকিতে নির্বাচন করা হচ্ছে। কর্মক্ষেত্রে এদের অনেকেই পরবর্তীতে হোঁচট খায় অথবা বিতর্কিত হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করতে পারার কারণে। এদেশে কোনো কিছুর পদ্ধতি একবার চালু হলে কেউ আর তা পরিবর্তন করতে চায়না। আমরা বাংলাদেশীরা মনে হয় ভালো কিছু গ্রহণের মাধ্যমে পরিবর্তনের পথে সব সময়ই Laggard.
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।