ক্রিকেট জিনিসটার কথা প্রথম জানলাম ১৯৯৬ সালে, তখন বিশ্বকাপ ক্রিকেট হলো, শ্রীলঙ্কা হলো চ্যাম্পিয়ন। টিভিতে দুএকটা খেলার সামান্য অংশ দেখলাম, কিন্তু এই জিনিস কিভাবে খেলে, এতো সময় ধরে কেনো খেলে তার মাথামুণ্ডু কিছুই বুঝলামনা। তবে পেপারে যে শ্রীলঙ্কার জয়ের বিশাল খবর ছাপা হয়েছিলো সেটা আমার মনে আছে। আমি তখন ক্লাস ফোর এ পড়ি। ১৯৯৮ সালে বাংলাদেশে মিনি বিশ্বকাপ হলো, তখন ক্রিকেট আমি মোটামোটি ভালোই বুঝি। কিছু খেলা দেখার পর আমার মনে হলো ব্যাটিং করাটা সুন্দর জিনিস, কোনো দলের বোলিং দেখে অতো মজা পেতামনা। ব্যাটিং দেখার এই মজার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন শচীন টেন্ডুলকার। তাঁর খেলা দেখতে দেখতে আমি তার দলেরও সাপোর্টার হয়ে গেলাম। তখন তার দল আজকের মতো সর্বজয়ী ছিলোনা, মোটামোটি মানের একটি দল ছিলো। কিন্তু আমি মুগ্ধ হতাম তার খেলা দেখে। ধীরে ধীরে মুগ্ধ হয়েছি ওয়াসিম আকরাম, সাইদ আনোয়ার, ব্রায়ান লারা, অরবিন্দ ডি সিলভা, সনাথ জয়সুরিয়া, মুত্তিয়া মুরলিধরন, শেন ওয়ারন, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং, লেন্স ক্লুজনার, এলান ডোলান্ড, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাভিড়দের খেলা দেখে। ক্রিকেট এর সব লিজেন্ড এখন অবসরে, আর আজ শেষ বারের মতো ক্রিকেট খেলতে দেখলাম আমার শৈশব ও কৈশোরের হিরো শচীন টেন্ডুলকারকে। ক্রিকেট এর শেষ লিজেন্ড অবসর নিলেন আজ, পরিসমাপ্তি ঘটলো একটি যুগের। যে শিশু এখন বড় হচ্ছে সে কিছুদিন পর শচীন এর খেলা খুঁজবে ইউটিউব আর ক্রিকইনফোতে। আমি ভাগ্যবান যে শচীন টেন্ডুলকার এর খেলা মাঠে এবং টিভিতে লাইভ দেখতে পেরেছি। ধন্যবাদ শচীন, আমার শৈশব, কৈশোর এবং যৌবনের একটা অংশকে স্মরণীয় করার জন্য, ক্রিকেট খেলাটাকে ভালো লাগানোর জন্য। হাজারো সাকিব আল হাসান, ভিরাট কোহলি, সাইদ আজমল, শেন ওয়াটসন, এবি ডি ভিলিয়ারস, জেমস এন্ডারসন ক্রিকেট এর মাঠ কাঁপাবে, কিন্তু শচীন এর সেই স্ট্রেইট ড্রাইভ, কাট আর লেগ গ্লান্স তার মতো করে আর কে খেলতে পারবে? স্যালুট শচীন। যতদিন ক্রিকেট দেখব তোমায় মিস করবো।
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।