ভারত পাকিস্তান ম্যাচ ভারতীয় একটা স্পোর্টস চ্যানেলে দেখছিলাম। যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ, তাই বাঙিলীর চুলাতে ভাত পুড়ে গেলেও এরা খেলা দেখবেই দেখবে। সেটা বিদ্যুৎ এর পোল থেকে দুই নাম্বার লাইন নিয়ে হলেও!তার মানে আমিও আমার বাপ-মা আর ছোট ভাইকে নিয়ে খেলা দেখছিলাম। ছোট বলতে ও প্লে গ্রুপে পড়ে। এদের তো ছোটই বলা যায়, তাই না
অবশ্য সেই চ্যানেলে খেলা দেখছিলাম তার কারণ আমার খুব পছন্দের একজন ধারাভাষ্যকার সেখানে ধারা বর্ণনা দিচ্ছিলেন। কিন্তু প্রতি ওভারের পর যে বিজ্ঞাপন বিরতি দিচ্ছিলো সেখানে প্রায়ই একটা নতুন "ক*ডম" কোম্পানীর বিজ্ঞাপন দিচ্ছিল। বিষয়টা বড়দের জন্য মামুলি হলেও আমাদের জন্য ঐ সময়টা কিছুটা বিব্রতকর ছিল।
একেতো সবাই মিলে খেলা দেখছি, আর তারউপর সেই সেই বিজ্ঞাপনের রমনীকে(!) টিভি স্ক্রিনে এমনভাবে তুলে ধরা হয়েছে যে, তাতে ছোটভাই বাদ দিয়ে বাসার সবার বিব্রত(!) হবারই কথা।
কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটল তার কিছুক্ষণ পর। ঘনঘন ঐ অ্যাডটা দেখানোর ফলে একসময় ও আব্বুকে জিজ্ঞাসা করে বসলো, " আব্বু, কনডম মানে কি? "
ঠিক এটারই ভয় করছিলাম আমি। ওর এ বিষয়গুলো জান দরকার, কিন্তু এ বয়সে না জানাটাই ভালো। আর জানলেও এভাবে জানাতে চাওয়াটা আমাদের সমাজে বিশেষ ভালোচোখে দেখা হয় না।
তারপর!!!! কিছুই না। আব্বু উঠে চলে গেল। তারপর আম্মুও। পরে অবশ্য টেন স্পোর্টসে খেলা দেখেছিলাম।কিন্তু বিষয়টা হল, আমরা আমাদের দেশে বিদেশী যেসব চ্যানেল সম্প্রচারের অনুমতি দিচ্ছি, সেগুলোর ক্ষেত্রে আমাদের কি তাদের আপত্তিকর বিষয়গুলো সেন্সর করা উচিত নয়?
(যদিও ভিনদেশীরা এগুলোকে আপত্তিকর বিষয় মনে করে না)
ভারতীয়রা আমাদের চেয়ে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে থাকলেও, তারা আমাদের সামাজিক ব্যবস্থাকে আদর্শ মনে করে। তাই এসব বিষয়ে ভবিষ্যতে আমাদের সংশ্লষ্ট মহল আরও মনোযোগী হবে বলে আমার বিশ্বাস।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



