সামু-তে এইটা আমার প্রথম লেখা, যদিও আমি সামুর নিরব এবং নিয়মিত পাঠক, অনেক কথা বলতে ইচ্ছা করে, মনের ভাব ঠিক মতো প্রকাশ করার অভাব এবং কম্পিউটার এ সহজে বাংলা লিখত না পারার কারণে এত দিন অফ ছিলাম, কিন্তু বাংলা লেখার এই সফটওয়ার টি পেয়ে লিখতে বসে গেলাম, হয়তো এতে আমার মতো আরো নিরব পাঠক লিখতে পারেন । গুগল এর এই সফটওয়্যার টি যদিও ফোনেটিক কি-বোর্ড এর মতই তার পর ও আমার মনে হয় এর বাংলা শব্দের সংগ্রহ অনেক এবং এটি অনেক বেশি advanced. ছোট এই সফটওয়ার টি পেতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন :
http://www.google.com/ime/transliteration/
এই লিঙ্ক-এ কিভাবে ইনস্টল করতে হবে সব কিছু দেয়া আছে, তারপর ও যদি কার ও হেল্প লাগে বলবেন আমি সমাধান দেয়ার চেষ্টা করবো | আর সামু তে প্রথম লেখা লিখতে গিয়া আমি ও একটু বিপদ-এ পড়েছি, লিঙ্ক এবং ছবি এড করার ট্রাই করছিলাম, কিন্তু ইমেজ এড করার সময় একটা URL চায় যেখানে insert এ ক্লিক করলে বলে শুধু image file দেওয়ার জন্য, আশা করি নিয়মিত লেখক দের কাছ থেকে এই সম্পর্কে সাজেসন পাবো |
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


