আলো ফেলো তৃতীয় নয়ন
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিনমান কাটে অভিমানে খেদে
আমি পড়ে থাকি রাস্তার ধারে
অবহেলায়
ঘৃণায়
কটাক্ষে
করুণায়
ছুড়ে দেয়া সিকি-আধুলির কিনারে
ছেঁড়া-নোংরা টাকার ভাঁজে
আমি কুঁকড়ে থাকি
বিকলাঙ্গ অথবা বিকলবুদ্ধির
দারুণ অপরাধে
ক্রমাগত গুটিয়ে গিয়ে
ক্লেদ গ্লানি অভিমানে লাজে
বিঃস্মরণের আঁধারে আমার
নিঃশব্দ পলায়ন একাকী
একা একা
নক্ষত্রের যাত্রীরা উর্ধশ্বাস
আলোর উৎসবে মেতে উঠে
বিস্মৃতির ধুলো ফেলে
লহমায় ছুটে চলে বহুক্রোশ পথ
পৃথক যাত্রার অচিন পথে
পৃথক আমার একাকী পলায়ন
হঠাৎ আলোর উৎসবে দেখি
উদ্বাহু নক্ষত্রের নাচন
আমারই বিষম ভুলে
বুঝি এই প্রহেলিকা ঘোর
নাকি প্রহেলিকাই সত্যি
আঁধারে ডুবছে নক্ষত্রের আলো -
আলো ফেলো
তৃতীয় নয়ন আলো ফেলো...
১৪ জানুয়ারি ২০১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনহারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন