ত্রিভুজ সহ অন্যান্য ব্লগারদের আড্ডা, খিচুড়ি খাওয়া এইসব পড়ে অনেক ব্লগারই দাওয়াত না পেয়ে দিলে কষ্ট পেয়েছেন। আমি কিন্তু পাই নাই। কারণ আমি এখনও আশাবাদী, এক দিন আমি অনেক বড় হবো, আমার অনেক নাম ডাক হবে।
রাগ ইমন কে যে দেখে সেই ইমপ্রেস হয়ে যায়। মায় ত্রিভুজ পর্যন্ত । কিন্তু কি দেখে এত ইম্প্রেস্ড সেইটা বলেনা । ঝুনা টাইপের ব্লগাররা নিশ্চয়ই লোল ফেলা শুরু করছে।
যেজন্য পোস্ট সেইটা এখন বলি, ত্রিভুজ ও ব্লগের অন্যান্য ইসলামি চিন্তাবিদদের কাছে আমার প্রশ্ন :
"বেগানা বেপর্দা আউরাতদের সাথে আড্ডা মারা ও এক সাথে বসে খিচুড়ি খাওয়া ইসলাম সম্মত কিনা?"
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



