
জিরো গ্র্যাভিটিতে সাধারণ কলমগুলো কাজ করেনা বিধায়, মহাকাশ যাত্রার শুরুর দিকে স্পেসশিপে পেন্সিল ব্যবহারের প্রচলন ছিলো। তবে কার্বন তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হওয়ায়, লেখার সময় ভেঙ্গে যাওয়া পেন্সিলের ছোট ছোট টুকরোগুলো স্পেসশিপে নানা ধরণের বিপদের ঝুঁকি তৈরি করেছিলো।
১৯৬৫ সালে আমেরিকার ফিশার কোম্পানি মহাকাশচারীদের জন্য বিশেষ ধরণের স্পেশপেন তৈরি করে। এই স্পেসপেনগুলোর মধ্যে সবসময় নাইট্রোজেন গ্যাসের কৃত্রিম চাপ থাকে বলে মহাশূন্যেও এই কলম দিয়ে লেখা যায়। আরো মজার ব্যাপার হলো যে, এই কলমগুলো দিয়ে অতি উচ্চ বা নিম্ন তাপমাত্রার পাশাপাশি পানির নিচেও লেখা সম্ভব!

আবিষ্কারের পেছনে ফিশার কোম্পানিকে ১ মিলিয়ন ডলার খরচ করতে হলেও বর্তমানে বেশ সুলভ মূল্যেই কিনতে পারেন এই কলমগুলো। প্রিয় মানুষকে একটি স্পেস পেন উপহার দিতে হলে আপনাকে গুনতে হবে মাত্র ২০০০ টাকা।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



