somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃটেনে পাচার হওয়া এক যৌনকর্মীর কাহিনী

১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিটেনে যতো সংখ্যক নারী ও শিশু যৌন ব্যবসায় লিপ্ত আছে তাদের আটশোর মতো গত বছর দেশটিতে পাচারের শিকার বলে জাতীয় অপরাধ সংস্থার এক পরিসংখ্যানে বলা হচ্ছে।

পাচার হওয়া নারী শিশুদের নিয়ে কাজ করছে এরকম সংস্থাগুলো বলছে, এই সংখ্যা থেকে সমস্যা কতোটা গুরুতর সেটা বোঝা যায় না এবং সাম্প্রতিক কালে পরিস্থিতি আসলে আরো খারাপ হয়েছে। এরকমই একজন ওপ। ওপের নিরাপত্তার জন্যে তার নাম ও কাহিনীর কিছুটা পরিবর্তন করা হয়েছে।

ওপের বয়স ২৪। নাইজেরিয়া থেকে পাচার হয়েছেন ব্রিটেনে। দশ বছর আগে, ২০০৫ সালে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় যিনি তাকে বিদেশে ভালো চাকরির সুযোগ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তাকে বলা হয়েছিলো যে তার কাজ হবে শিশুদের ন্যানি হিসেবে, অথবা কোনো একটি কারখানায় কাজ করা।

কিন্তু তিনি বুঝতে পারেন নি যে তাকে যৌন-পেশায় কাজ করতে বাধ্য করা হবে। নৌকায় করে চারদিন লাগে তার স্পেনের মাদ্রিদে এসে পৌঁছাতে। এসময় খুব সামান্য খাবার ও পানি ছিলো তার সাথে।

মাদ্রিদে তাকে রাস্তায় কিছু কাজ করতে বলা হয়। কিন্তু সেখানে ধর্ষণের শিকার হওয়ার পর পাচারকারীরা তাকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেন। আমার অবস্থা ছিলো একজন দাসীর মতো। বলেন তিনি। কারণ যৌন ব্যবসায় লিপ্ত হতে তাকে বাধ্য করা হয়েছিলো।

একদিন তাকে যখন খাবার দাবার কিনতে বাজারে যাওয়ার অনুমতি দেওয়া হলো, সেদিন তিনি রাস্তায় একটি হারিয়ে যাওয়া মানিব্যাগ খুঁজে পেলেন। সেখানে মানিব্যাগের মালিকের নাম ও পরিচয় লেখা ছিলো। তখন তিনি পাচারকারীদের কিছু অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

কিন্তু যখন তিনি লন্ডনে কিংস ক্রস সেন্ট প্যানক্রাস স্টেশনে থেকে একটি ট্রেনে উঠলেন, একজন ইমিগ্রেশন কর্মকর্তা তাকে আটক করেন। তারপর তাকে পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। কারাগারে থাকা অবস্থায় পপি প্রজেক্ট নামে একটি দাতব্য সংস্থা তার সহযোগিতায় এগিয়ে আসে। পরে আদালতে সাব্যস্ত হয়ে যে তিনি আসলে মানব-পাচারের শিকার। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের যতো মামলা আছে সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাকে হয়তো এখন আবার নাইজেরিয়ায় ফেরত পাঠানো হতে পারে।

তবে তিনি সেখান থেকে তার আবারও পাচার হওয়ার আশঙ্কা করছেন।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×