somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি/তুমি এবং আমাদের নিম্ন মানুষিকতা!

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন পর নিজ বাড়িতে আসা হয়েছে।তো বিকাল বেলা বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার জন্যে একটি ভ্যানে উঠলাম।আগেই বলে রাখি ভ্যান চালক আমার নিজের এলাকার।ছোট থেকেই পরিচিত।অনেক দিন পর আমাকে দেখে সে খুব খুশি হল এবং ভ্যান চালাতে চালাতে আমার সাথে খোশ গল্প করা শুরু করল-আমি কেমন আছি/এখন কি করি/কই থাকি ইত্যাদি ইত্যাদি।তো তার সাথে কথা বলতে বলতেই আমার গন্তব্যস্থানে আমি চলে আসলাম।তো তাকে ভ্যান ভাড়াটা দিয়ে আমি ভ্যান থেকে নেমে চলে গেলাম।

অনেক দিন পর পুরানো বন্ধুদের সাথে দেখা হল।খুবই ভাল লাগছিল,বন্ধুরা সবাই মিলে রাস্তা দিয়ে হাটতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম।তো এর ফাকে আমার একটি কথা মনে হল, যখন ভ্যান চালকের সাথে কথা বলেছি তখন তাকে "তুমি" বলে সম্মোধন করেছি।বিষয়টা মনে হওয়ার পর থেকেই নিজেকে খুব ছোট ছোট মনে হচ্ছিল!মনে হচ্ছিল কাজটা খুব অন্যায়ই করে ফেলেছি।কারণ,ভ্যান চালকটি আমার পরিচিত হলেও বয়সে ছিল আমার থেকে অনেক বড়।ছোট বেলায় আমার যখন বুঝ হয় তখন থেকে ভ্যান চালকটিকে আমি ভ্যান চালাতে দেখছি।তাহলে ভাবুন সে কতটুকু বড়!মনে একটি কথাই বারে বারে ঘুর পাক খাচ্ছে যে ভ্যান চালকটি আমাকে কি যে মনে করল!!!মনকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না।

যাই হোক সেদিন বন্ধুদের সাথে আড্ডা শেষে যখন বাসায় ফিরতেছি তখন বুট খাওয়ার জন্য একটি দোকানে ঢুকলাম। আগেই বলে রাখি দোকানদারকে আমরা "মামা" বলেই ডাকি।দোকানে সেই মামা এবং তার ৫ম শেণীতে পড়ুয়া একটি থাকে।তো দোকানে ঢুকে মামার কাছে বুট চাইলাম আর তিনি বুট দেয়ার পর বসে বসে খাওয়া শুরু করলাম।এমন সময় বাহির থেকে আরো একজন লোক ঢুকলো।সেই লোকটির সাথে মামার মেয়ের কথোপকথন ঃ-

লোক: কিরে ১০ টাকার বুট বানা ত,আমি একটু পর এসে নিয়ে যাব।

মেয়ে:আচ্ছা। তুমি যাও আমি বানাইয়া রাখছি!

তো এই কথাটি বলে লোকটি চলে গেল।দোকানে আমি আর কয়েকজন লোক বসে বুট খাচ্ছি।তখন দোকানদার মামা তার মেয়েকে কিছু কথা বলল যা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম।

মামা তার মেয়েকে বলছে:- আম্মা তুমি ওই লোকটিকে "তুমি" করে বললা কেন (রেগে)!?মনে রাখবা ব্যবহারে বংশের পরিচয়।তুমি অন্য লোকদের সাথে যেমন আচরণ করবা তার দ্বারা লোকজন চিন্তা করবে তোমার বাবা, মা কেমন!পরিবার থেকে তোমার বাবা মা তোমাকে কেমন শিক্ষা দিয়েছে!তুমি যার সাথে কথা বললা সে তোমার থেকে বয়সে অনেক বড়।তাকে তুমি "তুমি" করে ডাকতে পারো না।তাকে তোমার আপনি করে ডাকা উচিত ছিল।

মামার মেয়েকে মামার শিক্ষা দেয়ার ধরণ দেখে আমি ভিতরে ভিতরে খুবই লজ্জা বোধ করছিলাম!আসলে আমরা আমাদের জীবনটাকে সহজ ও আরাম দায়ক করার জন্যে যে সকল ব্যক্তিদের সাহায্য নিয়ে থাকি তাদেরকে অনেক সময়ই খুবই তুচ্ছ মনে করি!কিন্তু এটা মনে করা মোটেও ঠিক নয়।বিশেষ করে আমরা প্রতিদিন আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্যে যে রিক্সা চালক বা ভ্যান চালকের সাহায্য নিয়ে থাকি তাদেরকে আমরা "মামা" বলেই ডাকি।এটা একটা স্টাইলে পরিণত হয়েছে ইদানিং!তারপর আমরা কথা বলতে গেলে বেশির ভাগ সময়েই "আপিনি" না বলে "তুমি" করে বলি এটা মোটেও ঠিক বলে আমি মনে করি না।কারণ, সেই ভ্যান চালক এবং রিক্সা চালকেরা বেশির ভাগই আমাদের থেকে বয়সে বড় থাকেন।আমরা যদি একটা জিনিস চিন্তা করি তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে-- ধরেন আমরা আমাদের বাবার সাথে আছি।তখন দেখতেছি একটা লোক এসে আমাদের বাবাকে "তুমি" বলে ডাকছে, তখন আমাদের কেমন লাগবে?!নিশ্চই অনেক খারাপ লাগবে।ঠিক তেমনি রিক্সা চালক,ভ্যান চালকেরাও কারো বাবা!!!!!

মনে হয় সব ক্লিয়ার হয়ে গেছে।আমাদের আশেপাশে আমাদের প্রতিদিনের কাজকে সহজ করার জন্যে যে সকল লোক অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকে তাদের যোগ্য সম্মান দেয়া উচিত।

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×